Home West Bengal South Bengal প্রচারে তিলোত্তমার মা, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী 

প্রচারে তিলোত্তমার মা, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী 

পানিহাটি: আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটিতে বিজেপির নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে চলছে প্রচার৷ তিলোত্তমার মা রত্না দেবনাথ বিজেপি সমর্থক ও কর্মী বৃন্দদের সঙ্গে নিয়ে শনিবার পানিহাটির এলাকায় এলাকায় প্রচার করছেন৷

- Advertisement -

শুনছেন তাঁদের অভাব অভিযোগ৷ রত্না দেবনাথ বলেন, ‘‘প্রচুর মানুষ অভাব অভিযোগ করছেন রাস্তাঘাট ড্রেন নিয়ে তাই তারা বলেছেন এবার আর ভুল করবেন না যেটা ২০১১ সালে করেছিলাম। জিতে আসলে আমার প্রথম কাজ হবে আমার মেয়ের ন্যায় বিচার বাংলার মেয়েদের নারী সুরক্ষা ও পানিহাটির জঞ্জাল রাস্তাঘাট সব দূর করতে হবে। আমি জিতলে গোটা পানিহাটি জিতবে, গোটা বাংলা জিতবে।’’

   

উল্লেখ্য, ২০২৬ -এর বিধানসভা নির্বাচন মোট ২৯৪ আসনে হবে প্রতিদ্বন্দ্বিতা। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮টি আসন। পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, আইএসএফ-এর মতো দলগুলি।

২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোট গ্রহণ করা হয়েছিল। দু’টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। পরে সেই দুটি কেন্দ্রেও ভোটগ্রহণ হয়।

Follow on Google