Param-Piya: সন্তানের প্রসঙ্গে বিরক্ত পরমের পিয়া! প্রতিবাদ করলেন আবিরের স্ত্রী

Param-Piya: দুই সন্তানকে ছেড়ে স্বামীকে ছেড়ে স্বামীর বন্ধুকে বিয়ে করেছেন পিয়া চক্রবর্তী। নিয়মিত বাড়ছে কটাক্ষ। পরমব্রতকেও বউ চোর অপবাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু প্রশ্ন হল একটাই। আদৌ কি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Param-Piya

Param-Piya: দুই সন্তানকে ছেড়ে স্বামীকে ছেড়ে স্বামীর বন্ধুকে বিয়ে করেছেন পিয়া চক্রবর্তী। নিয়মিত বাড়ছে কটাক্ষ। পরমব্রতকেও বউ চোর অপবাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু প্রশ্ন হল একটাই। আদৌ কি পিয়ার সন্তান ছিল। যদিও থেকেও থাকে কোথায় তারা। সন্তান ছেড়ে কীভাবে রয়েছেন মা। এসবেরই উত্তরে এতদিনে মুখ খুললেন পিয়া। রীতিমত ক্ষোভই উগরে দিলেন যাকে বলে।

আসলে অনবরত যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনকে মিথ্যে অপবাদে জর্জরিত করা হতে থাকে। কতদিনই বা তা সহ্য করা সম্ভব। অনবরত অনুপম ফ্যানেদের কটাক্ষ। পিয়া পরমের ব্যক্তিগত জীবনকে তীব্র কাটাছেঁড়া। এই সমস্ত কিছু অবশেষে পিয়ার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দিয়েছে। পিয়ার কথায়, সন্তান বিষয়টা খুবই স্পর্শকাতর। এই জিনিস নিয়ে প্রতিদিন নতুন নতুন ভাবে টানাটানি সহ্য করতে পারছেন না তিনি।

   

তাই তো এদিন পরমের সদ্য বিবাহিতা স্ত্রীয়ের ঠোঁটকাটা উত্তর রীতিমত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনো সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে Fake news factoryর দ্বারা মুরগি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।’

উল্লেখ্য, পিয়ার পোস্টে একইভাবে ভাবে প্রতিবাদ জানিয়েছেন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী। লিখেছেন, ‘আমি তো তোমার বাচ্চাদের ছবিও দেখলাম কিছু পোর্টালে। তাদের আসল বাবা মা কে সেটা তো জানি। যাক গে, কি বলবো আর। এদিকে এতকিছুর পরেও ট্রোলিংয়ের ইঞ্জিন তো থেমে থাকার নয়। ইতিমধ্যেই নেটিজেনদের একাংশ বলছেন, তবে কি নুসরাতের মতো পিয়াও বলবেন, অনুপম কখনোই তাঁর স্বামী ছিলেন না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google