স্পেনে নিজের পুরনো ক্লাবে সই করলেন এই East Bengal তারকা

গত মরশুমে ইস্টবেঙ্গলে (East Bengal) Amir Dervisevic এর পরিবর্ত হিসেবে যোগদান করেছিলেন attacking midfielder Fran Sota। এদিকে ইনভেস্টরের সাথে লাল হলুদ ব্রিগেডে সইপর্ব নিয়ে চাপানোতর চলার মাঝে তিনি ...

By Rana Das

Published:

Follow Us
Fran Sota rejoins SD Logrones

গত মরশুমে ইস্টবেঙ্গলে (East Bengal) Amir Dervisevic এর পরিবর্ত হিসেবে যোগদান করেছিলেন attacking midfielder Fran Sota। এদিকে ইনভেস্টরের সাথে লাল হলুদ ব্রিগেডে সইপর্ব নিয়ে চাপানোতর চলার মাঝে তিনি ফিরে গেলেন তার পুরনো ক্লাব SD Logrones – এ।

এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল অবধি লোগরনেসের হয়ে খেলেছিলেন সোতা।৪৯ টা ম‍্যাচ খেলেছিলেন, একটা গোল’ও করেছিলেন।ক্লাবের হয়ে কোপা দেল রে’র দুটো ম‍্যাচ’ও খেলেছিলেন।ওসাসুনার হয়ে কেরিয়ার শুরু করার পর স্পেনের – Pena Sports FC, CD Varea, SD Leioa, এবং CD Tropezon -এ খেলতে দেখা গেছে তাকে।

   

গতমরশুমে ৩১০ মিনিট ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি,নিয়েছিলেন ১৩ টি শট।শনিবার তার নাম ফের আরেকবারের মতো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে তার পুরনো ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google