Tet Scam: সুপ্রিম কোর্টের নির্দেশে TMC বিধায়ক মানিকের ইডি হেফাজত বহাল

প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ইডির গ্রেফতারি(TET SCAM) থেকে মুক্তি পেলেন না তৃণমূলের(TMC) বিধায়ক মানিক ভট্টাচার্য(Manik bhattacharya)। সিবিআই গ্রেফতারি থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Manik Bhattacharya

প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ইডির গ্রেফতারি(TET SCAM) থেকে মুক্তি পেলেন না তৃণমূলের(TMC) বিধায়ক মানিক ভট্টাচার্য(Manik bhattacharya)। সিবিআই গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেলেও ইডির হেফাজতেই থাকতে হবে মানিককে।

সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের।

   

চলতি মাসেই প্রাথমিক শিক্ষক পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই মামলায় মঙ্গলবার শুনানি হলেও রায়দান হয়নি। বৃহস্পতিবার রায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ। 

 ইডির দাবি, মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সঙ্গে পরিবারের বাইরের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ মিলেছে। এমনকি রাজ্যের একাধিক বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। যার সঙ্গে মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের যোগ মিলেছে। 

 ইডির দাবি, সম্পত্তি নিয়ে যা সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল সেখানে অনেক গরমিল দেখা দিয়েছে।তদন্তেবিধায়ক অসহযোগিতা করছেন বলে দাবি করেছে ইডির আইনজীবী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google