Tejas : এবার আকাশ থেকে হামলা হবে…গর্জে উঠলেন কঙ্গনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘তেজস’-এর ট্রেলার। গত ২ অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী ও মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে নির্মাতারা এই ছবির টিজার প্রকাশ করেছিলেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘তেজস’-এর ট্রেলার। গত ২ অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী ও মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে নির্মাতারা এই ছবির টিজার প্রকাশ করেছিলেন। আজ বিমান বাহিনী দিবস উপলক্ষে নির্মাতারা ছবিটির ট্রেলার উন্মোচন করেছেন।যা দেখে দর্শকদের উৎসাহ চরমে।

ছবিটির ট্রেলার থেকে এটা স্পষ্ট যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে কঙ্গনা রানাওয়াতকে আইএএফ অফিসার তেজস গিলের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার দেখেই অনুমান করা যায়, ছবিতে অভিনেত্রীর চরিত্রটি বেশ শক্তিশালী।

   

এই ছবিতে কঙ্গনাকে দেশের জন্য লড়াই করতে দেখা যাবে। দেশের জন্য নিজের জীবনবাজি রাখতেও পিছপা হবেন না তিনি।ট্রেলারটিতে দুর্দান্ত সাউন্ডট্র্যাক এবং চিত্তাকর্ষক ভিজ্যুয়াল এফেক্ট সিনেমাপ্রেমী মানুষদের মন জয় করেছে।

ছবিটি আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে কঙ্গনার সঙ্গে দেখা যাবে ‘জালেবি’ খ্যাত অভিনেতা বরুণ মিত্রকেও। আরএসভিপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন সুরবেশ মেভারা। আরএসভিপি সোশ্যাল মিডিয়ায় ছবিটির ট্রেলার শেয়ার করেছে। ছবির ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এখন আকাশ থেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হবে, এখন যুদ্ধ ঘোষণা করা হবে! এই সেই ভারত, যাকে স্পর্শ করলে ছাড়া হবে না! ‘তেজস’ আসছে ২৭ অক্টোবর। আকাশের নির্ভীক যোদ্ধাদের ভারতীয় বিমান বাহিনী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

উল্লেখ্য, অভিনেত্রীর কেরিয়ারে হিটের দেখা নেই। জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো না দেখতে পারেনি। উপরন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব একটা চলছে না! আকাশ থেকে কঙ্গনার রণহুঙ্কার দর্শক মনে কতটা ছাপ ফেলতে পারে তা এখন দেখার বিষয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google