Tejas Mk1A: আরও ক্ষমতা বাড়ল ভারতীয় বায়ুসেনার, নতুন তেজস দেখে বুক কেঁপে যাবে শত্রুদের

নতুন করে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার। আবারও একবার বুক কেঁপে যাবে শত্রু দেশগুলির। প্রতিরক্ষা বিমান পরিবহণ ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিল ভারত। ৪.৫ প্রজন্মের সম্পূর্ণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নতুন করে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার। আবারও একবার বুক কেঁপে যাবে শত্রু দেশগুলির। প্রতিরক্ষা বিমান পরিবহণ ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিল ভারত। ৪.৫ প্রজন্মের সম্পূর্ণ দেশীয় হালকা যুদ্ধ বিমান তেজস এলএ ৫০৩৩-এর এমকে১এ (Tejas Mk1A) ভেরিয়েন্টের প্রথম বিমানটি সফলভাবে উড়ল বৃহস্পতিবার।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) বিমানবন্দর থেকে পরীক্ষামূলক উড়ানটি পরিচালিত হয়। বিমানটি ১৮ মিনিট আকাশে উড়েছিল। তেজস এমকে১এ বিমানটি মাঝ আকাশে ১৮ মিনিট থাকার পর নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস মেজর হ্যাল। বিমানটির পাইলট ছিলেন চিফ টেস্ট পাইলট গ্রুপ ক্যাপ্টেন কে কে বেণুগোপাল (অবসরপ্রাপ্ত)। তেজস এমকে১এ শীঘ্রই বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হবে, যা বিমান বাহিনীর ক্ষমতা দ্বিগুণ করবে।

   

হ্যালের মতে, তেজস এমকে ১এ-তে উন্নত বৈদ্যুতিন রাডার, যুদ্ধ ও যোগাযোগ ব্যবস্থা, আরও ভাল যুদ্ধ ক্ষমতা এবং আরও ভাল সুবিধা থাকবে। তেজস এমকে১এ হল ভারতীয় বিমান বাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪.৫ প্রজন্মের একটি মাল্টিরোল যুদ্ধবিমান। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি এলসিএ তেজস এমকে-১এ যুদ্ধবিমানের জন্য হ্যালের সঙ্গে ৪৮ হাজার কোটি টাকারও বেশি চুক্তি করেছিল প্রতিরক্ষা মন্ত্রক।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google