“Jaishankar 38” লেখা জার্সি পরে নামতে চলেছে টিম ইস্টবেঙ্গল

ইন্ডিয়ান সুপার লিগের(ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ চলাকালীন ৩৮ বছরের জয়শঙ্কর সাহা (Jaishankar 38) নামে বাগুইআটি বাসিন্দা ইস্টবেঙ্গল সমর্থক হুঠ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আগামী শুক্রবার, ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Team East Bengal is going to wear the jersey written

ইন্ডিয়ান সুপার লিগের(ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ চলাকালীন ৩৮ বছরের জয়শঙ্কর সাহা (Jaishankar 38) নামে বাগুইআটি বাসিন্দা ইস্টবেঙ্গল সমর্থক হুঠ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আগামী শুক্রবার, ইস্টবেঙ্গল এফসির খেলা রয়েছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শুক্রবার খেলা চলাকালীন লাল হলুদ খেলোয়াড়রা ডার্বি ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগত ইস্টবেঙ্গল সমর্থকের স্মরণে হাতে কালো ব্যাজ এবং জার্সিতে “জয়শঙ্কর ৩৮” লেখা থাকবে। লাল হলুদ এই সমর্থককে শ্রদ্ধা নিবেদনের উদ্দ্যেশে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

   

প্রসঙ্গত, টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। হাইপ্রেসার এই গেম হেরে গিয়ে যথেষ্ট চাপের মধ্যে আছেন ইস্টবেঙ্গলের বৃটিশ কোচ স্টিফেন কনস্টাটাইন। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তুলে আনাই লক্ষ্য লাল হলুদের বৃটিশ কোচের।সমর্থকদের প্রত্যাশা গত দু মরসুমের মতো চলতি ২০২২-২৩ ISL সেশনে ‘লাস্ট বয়ে’র তকমা নিয়ে অভিযান শেষ করতে না হয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google