পুজোর আগে দরাজ হস্তে ডিসকাউন্ট টাটার, 2.05 লক্ষ টাকা ছাড়ে কিনুন পছন্দের গাড়ি

সেপ্টেম্বরের শুরুতে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী টাটা মোটরস (Tata Motors)। চলতি মাসে সংস্থা নিজেদের লাইনআপের বিভিন্ন জনপ্রিয় মডেলে সর্বোচ্চ ২.০৫ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tata's-discount-offer

সেপ্টেম্বরের শুরুতে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী টাটা মোটরস (Tata Motors)। চলতি মাসে সংস্থা নিজেদের লাইনআপের বিভিন্ন জনপ্রিয় মডেলে সর্বোচ্চ ২.০৫ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। ছাড়ের তালিকায় রয়েছে – Tata Tiago, Tigor, Altroz, Nexon, Harrier ও Safari। সংস্থা তাদের এই ছাড়ের নামকরণ করেছে ‘ফেস্টিভেল অফ কারস’। ফলে বোঝাই যাচ্ছে, পুজোর আগে ক্রেতা টানতেই এই অফার দিচ্ছে রতন টাটার কোম্পানি। 

   

জানিয়ে রাখি, এই অফার কিন্তু টাটা তদের ইলেকট্রিক গাড়িতে দিচ্ছে না। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে অফার। চলুন এই অফার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

বর্তমানে Tata Tiago ভ্যারিয়েন্ট অনুযায়ী ৬৫,০০০ টাকা ছাড়ে কেনা যাচ্ছে। যে কারণে এর দাম এখন পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। আবার সেডান সংস্থার মডেল Tata Tigor-র বিভিন্ন ভ্যারিয়েন্টে চলছে ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার। ফলে টিগর এখন ৬ লক্ষ টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।

তবে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হচ্ছে Tata Harrier ও Safari-তে। এখন এই দুই এসইউভি-তে যথাক্রমে ১.৬০ লক্ষ ও ১.৮০ লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন। ছাড়ের কারণে বর্তমানে গাড়ি দুটির দাম যথাক্রমে ১৪.৯৯ লক্ষ ও ১৫.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। 

ফুল চার্জে চলবে 512 কিমি, বাজার সরগরম করতে বিওয়াইডি আনছে নতুন ইভি

আবার Tata Altroz ও Tata Nexon-এ চলছে যথাক্রমে ৪৫,০০০ টাকা ও ৮০,০০০ টাকা ডিসকাউন্ট। এর জেরে এখন নেক্সন গাড়িটি ৭.৯৯ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্য বাড়ি আনা যাবে। যেখানে অলট্রোজ কিনতে খরচ পড়বে ৬.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উপরিউক্ত অফার ছাড়াও অতিরিক্ত ৪৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে টাটা মোটরস (Tata Motors)।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google