ভারতীয় গাড়ি-বাজারে সবাইকে টক্কর দিতে টাটা আনছে আরও ৩টি মডেল

ভারতে এসইউভি গাড়ির ব্যবসায় খুবই সফলতা অর্জন করেছে টাটা মোটরস(Tata Motors)। বর্তমানে তাদের ঝুলিতে রয়েছে জনপ্রিয় সব এসইউভি মডেল।এমনকি ভারতের বর্তমান বেস্ট সেলিং এসইউভি মডেল Nexon-ও তাদেরই তৈরি। ...

By Rana Das

Published:

Follow Us
Tata Motors is bringing 3 more models

ভারতে এসইউভি গাড়ির ব্যবসায় খুবই সফলতা অর্জন করেছে টাটা মোটরস(Tata Motors)। বর্তমানে তাদের ঝুলিতে রয়েছে জনপ্রিয় সব এসইউভি মডেল।এমনকি ভারতের বর্তমান বেস্ট সেলিং এসইউভি মডেল Nexon-ও তাদেরই তৈরি। এছাড়া Harrier এবং Safari-র মতো নামজাদা মডেলগুলিও তাদের সম্ভারে উপস্থিত। তাই আগামী বছর আরো ৩টি এসইউভি মডেল ভারতের বাজারে আনতে পারে।

Tata Harrier এবং Safari হল সংস্থার আইকন মডেল। জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে বিক্রিতে জোয়ার আনার গুরু দায়িত্ব থাকে এদের কাঁধে। কিন্তু মডেল দুটিতে বর্তমান দিনের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ফিচার এবং প্রযুক্তির অভাব সুস্পষ্ট। তাই টাটা তাদের এই গাড়ি দুটি ফেসলিফ্ট ভার্সনে নিয়ে আসার পরিকল্পনা করছে।

   

এই দুটি মডেলেই একই ধরনের আপডেট দেওয়ার ভাবনা হয়েছে। যেমন নতুন মডেলে বাম্পার, লাইটিং ডিজাইন, একটি নতুন গ্রিল, আপডেটেড সাসপেনশন সেটআপ, একটি বড় এবং উন্নত ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাম্বিয়েন্ট লাইটিং, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আরও অন্যান্য বৈশিষ্ট্যের দেখা মিলবে।

বর্তমান কালে দেশের সর্বাধিক বিক্রিত এসইউভি মডেল হল টাটা Nexon। তবে টাটা এবার এই গাড়িটির ফেসলিফ্ট আপগ্রেড দিতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, একাধিক আপডেট সহ নেক্সন লঞ্চের পরিকল্পনা করছে টাটা। তবে আপডেটের প্রকৃতি সম্পর্কে জানা যায়নি। এটি হতে পারে নতুন নির্গমন বিধি পালনকারী সম্পূর্ণ নতুন ভ্যারিয়েন্ট। এছাড়া কেবিন এবং বহির্ভাগে কিছু পরিবর্তন ঘটানো হতে পারে। ফিচারের মধ্যে একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ওয়্যারলেস স্মার্ট ফোন কানেক্টিভিটি, একটি নতুন ড্যাশবোর্ড লেআউট সহ হাজির হতে পারে গাড়িটি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google