কার্ভ লঞ্চ করেই টাটার চমক, ইলেকট্রিক গাড়িতে ২ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা সংস্থার

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Tata Curvv EV। দাম ১৭.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন গাড়ি লঞ্চ করেই টাটা মোটরস (Tata Motors) ক্রেতাদের জন্য চমক নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tata Nexon EV

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Tata Curvv EV। দাম ১৭.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন গাড়ি লঞ্চ করেই টাটা মোটরস (Tata Motors) ক্রেতাদের জন্য চমক নিয়ে এল। একটি মডেলে লোভনীয় ছাড়ের ঘোষণা করল সংস্থা। এটি হচ্ছে বর্তমানে দেশের বেস্ট-সেলিং ইলেকট্রিক ভেহিকেল টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)। অগস্টে এই গাড়ি কিনলেই পেয়ে যাবেন সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তাই এই গাড়িটি বাড়ি নিয়ে আসার এটিই মোক্ষম সুযোগ। চলুন অফারের প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Tata Nexon EV : ডিসকাউন্ট

   

টাটা নেক্সন ইভি-তে সর্বাধিক ১.৮০ লক্ষ টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। গাড়িটির টপ-এন্ড ভ্যারিয়েন্ট Empowered+ LR-এ ১.৮০ লক্ষ টাকার ডিসকাউন্টের ঘোষণা করেছে টাটা। যার পরিমাণ আগের মাসের তুলনায় ৫০,০০০ টাকা বেশি। আবার এন্ট্রি-লেভেল Creative+ MR-এ পাওয়া যাচ্ছে ২০,০০০ টাকার আর্থিক লাভ। যেখানে Fearless MR ও Fearless +MR- চলছে ১ লক্ষ টাকা ছাড়। আবার Empowered ট্রিম ১.২ লক্ষ সস্তায় বাড়ি আনা যাচ্ছে।

ভারতীয় অটোমোবাইল কোম্পানিটি তাদের নেক্সন ইভি-র লং রেঞ্জ লাইনআপের Fearless-এ ১.২ লক্ষ টাকার বেনিফিট অফার করছে কোম্পানি। এই ছাড় আগের মাসের তুলনায় ৫০,০০০ টাকা বেশি। Empowered +LR ও Dark Empowered +LR-এ দেওয়া হচ্ছে ১.৮০ লক্ষ টাকার ডিসকাউন্ট। আবার ২০২৩-এর মডেল কিনলে,প্রতিটি ট্রিমে পেয়ে যাবেন অতিরিক্ত ২৫,০০০ টাকার ছাড়।

Tata Nexon EV : স্পেসিফিকেশন ও দাম

টাটা নেক্সন ইভি দু’ধরনের ব্যাটারি সহ বেছে নেওয়া যায় – ৩০ কিলোওয়াট আওয়ার এবং ৪০.৫  কিলোওয়াট আওয়ার। এন্ট্রি অথবা মিড লেভেল ভার্সনের আউটপুট ১২৭ বিএইচপি এবং ২১৫ এনএম টর্ক। এটি ৯.২ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টার গতিবেগ তুলতে সক্ষম। আবার লং-রেঞ্জ ভ্যারিয়েন্টের আউটপুট ১৪৩ বিএইচপি এবং ২১৫এনএম টর্ক। এটি ০-১০০ কিমি/ঘণ্টার গতিবেগ তুলতে সময় নেয় ৮.৯ সেকেন্ডে। টাটার দাবি, তাদের এই গাড়ির সর্বাধিক রেঞ্জ ৪৬৫ কিলোমিটার। মডেল দুটির দাম যথাক্রমে ১৪.৪৯ লক্ষ টাকা এবং ১৯.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

স্পোর্টি বাইক কিনবেন ভাবছেন? Royal Enfield-এর এই মডেলের জন্য অপেক্ষা করে যান

উল্লেখ্য, টাটার এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google