চিত্র পরিচালক তরুণ মজুমদার গুরুতর অসুস্থ। তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন।
পিআইবি জানাচ্ছে, কয়েকদিন আগেই তিনি হাসপাতালে ভর্তি হন। আজকে তাকে সিসিউ-তে স্থানান্তরিত করা হয়। তাঁর কিডনির সমস্যা রয়েছে। পাঁচ চিকিৎসকের একটি দল তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছে।
গত এক সপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৯২ বছর বয়সী তরুণ মজুমদারকে সিসিইউ তে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে চিকিৎসকরা। তাঁরা জানান, তরুণ মজুমদারের কিডনিজনিত সমস্যা রয়েছে।
একাধিক জনপ্রিয় ছবি তৈরির পরিচালক তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার। তরুণ মজুমদারের জন্ম ১৯৩১ সালের ৮ জানুয়ারি। ১৯৬২ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
কাঁচের স্বর্গ, পলাতক সংসার সীমান্তে, গণদেবতা, বালিকা বধূ, কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্ত, ভালবাসা ভালবাসা, আপন আমার আপন সহ বিভিন্ন জনপ্রিয় ছবির পরিচালক তিনি।




















