Valentines Day সপ্তাহে ৩ দিন বিনামূল্যে তাজমহল দেখার সুযোগ

এবছর ভ্যালেন্টাইন ডে-র সপ্তাহ সঙ্গী-সঙ্গীনির সঙ্গে চাইলে বিনামূল্যে তাজমহল ঘুরে আসতে পারেন৷ সম্রাট শাহজাহান এবং মমতাজের প্রকৃত সমাধিও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে৷ ওই নির্দিষ্ট দিনগুলিতে দেশি ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
temple in the Taj Mahal

এবছর ভ্যালেন্টাইন ডে-র সপ্তাহ সঙ্গী-সঙ্গীনির সঙ্গে চাইলে বিনামূল্যে তাজমহল ঘুরে আসতে পারেন৷ সম্রাট শাহজাহান এবং মমতাজের প্রকৃত সমাধিও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে৷ ওই নির্দিষ্ট দিনগুলিতে দেশি ও বিদেশি পর্যটকরা তাজমহল দেখতে এলে, খরচ করতে হবেনা গাঁটের কড়ি৷

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সম্রাট শাহজাহানের ৩৬৯ তম উরস৷ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এই উপলক্ষ্যে বিশেষ উৎসবের আয়োজন করা হয় প্রতিবছরই৷ এবছরও তার ব্যতিক্রম হবে না৷ এই তিন দিন দুপুর ২টো থেকে থেকে সন্ধে পর্যন্ত পর্যটকদের তাজমহল পরিদর্শনে টাকা খরচ করতে হবে না৷

   

উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি তিন দিনের অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন, সম্রাট শাহজাহানের ৩৬৯ তম উরস শুরু হবে মূল সমাধি পরিষ্কারের মাধ্যমে৷ ৬ ফেব্রুয়ারি দুপুর ২টো সময় সমাধি পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের সূচনা৷ এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে৷ ৭ ফেব্রুয়ারি তাজমহলের বেসমেন্ট শাহজাহান এবং মমতাজের সমাধিতে চন্দন অর্পণ করা হবে৷ এই উপলক্ষ্যে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

উরসের শেষ দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি শাহজাহান এবং মমতাজের সমাধিতে বিশেষ আচার অনুষ্ঠানের পর কাওয়ালি পরিবেশিত হবে। সেই সঙ্গে উরস কমিটির দ্বারা সমাধিটি একটি চাদর দিয়ে দেওয়া হবে ঢাকা৷ এই তিনদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তীর্থযাত্রী এবং পর্যটকরা বিনামূল্যে তাজমহলের ভিতরে প্রবেশ করতে পারবেন৷  প্রসঙ্গত, উরস শব্দের অর্থ দক্ষিণ এশিয়ার মৃত্যুবার্ষিকী পালনের দিন। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google