কলকাতা: ভোটের দিন সকাল সকাল খিদিরপুরে হনুমান মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari)সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়ে মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছিলেন অবসারভাররা এবং কেন্দ্রীয় বাহিনী শান্তিভঙ্গ করছে। এই আবহেই সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন ‘ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।’
অর্থাৎ তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন এবারের নির্বাচনে মমতাও যথেষ্ট চাপে রয়েছেন। শুভেন্দু অভিযোগ করেন আগে তৃণমূলের বাইক বাহিনী মানুষকে স্বাধীন ভাবে ভোট দিতে পারত না কিন্তু এখন নির্বাচন কমিশন এমন ব্যবস্থা করেছে যে তৃণমূল বাহিনী এখন আর মানুষকে আটকাতে পারবে না। শুভেন্দু আরও বলেন মমতা বিপুল ভোটে হারছেন এই নির্বাচনে।
আরও দেখুনঃ বুথ পরিদর্শনে বেরিয়েই অবসার্ভারদের তুলোধোনা মমতার
তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের নেতারা একে ‘উস্কানিমূলক’ বলে উড়িয়ে দিতে চাইলেও, বিজেপি কর্মীরা বলছেন, শুভেন্দুবাবু সত্যিটা সহজ ভাষায় বলে দিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচন শুধু একটি সাধারণ ভোট নয়, এটি বাংলার ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। একদিকে দীর্ঘদিনের শাসনের অভিজ্ঞতা, অন্যদিকে পরিবর্তনের আকাঙ্ক্ষা দুইয়ের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভাবছেন কোন পথ বেছে নেবেন।
শুভেন্দু অধিকারী আরও বলেছেন, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে তাই এবারের নির্বাচন আর আগের মত হবে না। তিনি আশা প্রকাশ করেছেন যে, মানুষ এবার ‘পরিবর্তন’ চাইবেন। হনুমান মন্দির থেকে বেরিয়ে তাঁর কথায় যে আত্মবিশ্বাস ছিল, তা অনেকের চোখেই ধরা পড়েছে। প্রবাদের মাধ্যমে তিনি যে বার্তা দিয়েছেন, তার সারকথা সহজ চাপ না এলে কেউ নড়ে না। আর এবারের ভোটে সেই চাপ যথেষ্ট পরিমাণেই তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।



















