কালীঘাটে শুভেন্দুকে ‘জয় বাংলা’ অভ্যর্থনা! বুথ চত্বর থেকেই ফোনে কমিশনকে নালিশ

কলকাতা: ভবানীপুরের লড়াই এবার পৌঁছে গেল খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায়। বুধবার দুপুরে কালীঘাটের জয় হিন্দ ভবনের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পৌঁছানো মাত্রই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুভেন্দুকে লক্ষ্য ...

By Moumita Biswas

Published:

Follow Us
Suvendu Adhikari faces slogan war with TMC at Kalighat

কলকাতা: ভবানীপুরের লড়াই এবার পৌঁছে গেল খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায়। বুধবার দুপুরে কালীঘাটের জয় হিন্দ ভবনের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পৌঁছানো মাত্রই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুভেন্দুকে লক্ষ্য করে তৃণমূল কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান এবং পাল্টা বিজেপি সমর্থকদের ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

কালীঘাটে স্লোগান-যুদ্ধ

এদিন দুপুরে শুভেন্দু অধিকারীর কনভয় জয় হিন্দ ভবনের সামনে আসতেই সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা সরব হন। বিধায়ককে লক্ষ্য করে চলে একের পর এক ‘জয় বাংলা’ স্লোগান। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে পাল্টা রুখে দাঁড়ান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরাও। তাঁদের গলায় শোনা যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান। দুই পক্ষের এই স্লোগান-পাল্টা স্লোগানে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

   

ফোনে সরব শুভেন্দু Suvendu Adhikari faces slogan war with TMC at Kalighat

উত্তেজনার মাঝেই মেজাজ হারাতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। বিক্ষোভের মুখে দাঁড়িয়েই তাঁকে তৎক্ষণাৎ কাউকে ফোন করতে দেখা যায়। রাজনৈতিক মহলের ধারণা, ভোট গ্রহণে বাধা এবং প্রার্থীর পথ আটকানোর অভিযোগ জানাতে তিনি সরাসরি নির্বাচন কমিশনে ফোন করেছেন। কমিশনের পর্যবেক্ষকদের সঙ্গেও তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন বলে সূত্রের খবর।

পুলিশি তৎপরতা

কালীঘাটের মতো স্পর্শকাতর এলাকায় দুই হেভিওয়েট পক্ষের এই সংঘাত সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে শুভেন্দুর উপস্থিতিকে কেন্দ্র করে এখনও থমথমে জয় হিন্দ ভবন চত্বর।

 

আরও পড়ুন: শেষ দফায় বঙ্গে ভোটের ‘পাওয়ার প্লে’! সকাল ১১টার মধ্যে ভোট পড়ল প্রায় ৪০ শতাংশ

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google