পরপর দুদিন পিছোল আরজি কর মামলা, বৃহস্পতিবার শুনানি কখন?

সুপ্রিম কোর্টে ফের পিছল আরজি কর মামলার ((Supreme Court Hearing On RG Kar Case) শুনানি। গতকাল অর্থাৎ মঙ্গলবার হওয়ার ছিল এই মামলার শুনানি। কিন্তু গতকাল সেই মামলার শুনানি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Supreme Court States Illegal Religious Conversion Not as Serious as Dacoity, Murder

সুপ্রিম কোর্টে ফের পিছল আরজি কর মামলার ((Supreme Court Hearing On RG Kar Case) শুনানি। গতকাল অর্থাৎ মঙ্গলবার হওয়ার ছিল এই মামলার শুনানি। কিন্তু গতকাল সেই মামলার শুনানি বাতিল করে বুধবার সকালে সুপ্রিম কোর্টে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পাশাপাশি সেখানকার আর্থিক দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিল।

কিন্তু আজকে ফের আরজি করে শুনানির সময় পিছিয়ে দিয়ে জানানো হয়, সুপ্রিম কোর্টে বুধবার বিকেলে এই মামলার শুনানি হবে। বুধবার বিকেল ৩টের সময় এই মামলা শোনা হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু এবার বুধবারের বদলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর আদালত সূত্রের।

   

এই নিয়ে পরপর দুদিন শীর্ষ আদালতে পিছিয়ে গেল বহু প্রতীক্ষিত আরজি কর মামলার শুনানি। বুধবার বিচারপতি জানিয়েছেন, সিবিআই তদন্ত করে কী পেল তা কাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি স্টেটাস রিপোর্টে দেখবেন। ওদিকে আজকেও শুনানি পিছিয়ে যাওয়াতে বেশ হতাশ হয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজকে শুনানি পিছিয়ে যাওয়াতে জুনিয়র চিকিৎসকরা প্রতিক্রিয়া দিয়েছেন।

তারা জানিয়েছেন, বিচার প্রক্রিয়া কিছুটা এগোবে বলে তারা আশা করেছিল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এর আগেরবার রাজ্য সরকার জানিয়েছিল, হাসপাতালে রোগীকল্যাণ সমিতি পুনর্গঠন করছে তারা। এমনকি হাসপাতালের কাজকর্মে আরও বেশি করে স্বচ্ছতা আনতে সার্বিক হাসপাতাল পরিচালন ব্যবস্থা (ইন্টিগ্রেটেড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হচ্ছে বলেও জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে।

সেইসব ব্যবস্থা কতদূর এগোল সেটাও বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্টে জানানোর কথা ছিল রাজ্য সরকারের। অন্যদিকে আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনার পর দুটি বিষয়ে তদন্ত গেছে সিবিআইয়ের হাতে। একটি মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আরজি করে আর্থিক দুর্নীতির মামলা। বর্তমানে এই দু’টিরই তদন্ত করছে সিবিআই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google