Suhana Khan: শাহরুখের মেয়ে শুনলেই ঘৃণা হতো – বললেন সুহানা

Suhana Khan: শাহরুখের মেয়ে শুনলেই ঘৃণা হতো! একি বললেন শাহরুখের মেয়ে সুহানা খান। সুহানা খান, সম্প্রতি বলিউডে করেছেন ডেবিউ। তারপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন তিনি। যুগের সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Suhana Khan

Suhana Khan: শাহরুখের মেয়ে শুনলেই ঘৃণা হতো! একি বললেন শাহরুখের মেয়ে সুহানা খান। সুহানা খান, সম্প্রতি বলিউডে করেছেন ডেবিউ। তারপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন তিনি।

যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টারকিডদের এই জীবন অভ্যাস হয়ে যায়, তবে সুহানা প্রথম প্রথম বুঝতে পারতেন না কোনোভাবেই। তাঁর কোনও গুরুত্ব নেই কোনও, তাঁর মনে হত এমনটাই। যা সুহানাকে রীতিমত রাগিয়ে দিত। এক সাক্ষাৎকারে সুহানা খান বলেছিলেন, ”আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম, যে পুরো বিষয়টা আমাদের ক্ষেত্রে ভীষণ আলাদা। যখন আমি পাঁচ বছরের হতে যাব, বাবা একদিন আমায় স্কুলে ছাড়তে গেল। সকলেই সেদিন বাবাকে লক্ষ্য করল। কিন্তু সেখানে তিনি আমার বাবার পরিচয়ে পরিচিতি পেলন না । যেটা আমি চেয়েছিলাম, সকলে বলবে সুহানার বাবা, সেটা হল না। এটা আমায় ধাঁধাঁয় ফেলে দেয়। সেই গুরুত্বটাকে আমি ঘৃণা করতাম।”

   

Propose Day: আপনার ভালবাসা প্রকাশ করার সময় এই জিনিস মাথায় রাখুন, এই ভুলগুলি সব নষ্ট করতে পারে

মিরচি প্ল্যাস-কে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী সুহানাকে প্রশ্ন করা হয়েছিল, তোমার বাবা যখন তোমাকে নিয়ে কোনও পোস্ট করেন, সেটা তাঁর ভাললাগে নাকি খারাপ? সুহানা উত্তরে বলেছিলেন, ”এই প্রসঙ্গে আলাদা করে ভাল লাগার কিছু নেই। কারণ উনি আমার বাবা। সোশ্যাল মিডিয়াতেও, বাস্তবেও। তিনি শুধু তাঁর ভালবাসাটুকুই শেয়ার করে থাকেন। এটা নিয়ে বাড়তি কিছু বলার নেই। আমি খুব গর্বিত।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google