শুভাশিস বোসের টুইট ঘিরে চাঞ্চল্য

আগামী শনিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) সবুজ মেরুন ব্রিগেড এফসি গোয়াকে হারিয়ে, ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আগামী শনিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) সবুজ মেরুন ব্রিগেড এফসি গোয়াকে হারিয়ে, ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি’র সাথে যুগ্ম ভাবে ISL লিগ শীর্ষে উঠে এসেছে। এখন টুর্নামেন্টের প্লে অফের টিকিটও কনফার্ম। দ্বিতীয় স্থানে থাকা জুয়ান ফেরান্দোর ছেলেরা কেরালার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ।

‘পাখির চোখ’ তিন পয়েন্ট কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে। তাই শেষ মুহুর্তের প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ ATK মোহনবাগান শিবির। শুক্রবার দলের ২৬ বছর বয়সী নির্ভরযোগ্য ডিফেন্ডার শুভাশিস বোস দলের প্র‍্যাকট্রিস সেশনের মুহুর্তে ছবি টুইট করে ক্যাপসনে লিখেছে, “পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি ????????
.
.
#জয়মোহনবাগান ????❤️
#মেরিনার্স
#SB15 “

   

শুভাশিসের এই টুইট পোস্ট থেকে পরিস্কার জুয়ান ফেরান্দোর ছেলেরা কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে আনতে মুখিয়ে রয়েছে। আর এই তিন পয়েন্টের লক্ষ্যে মেরিনার্স ক্যাম্পের ফোকাস এখন কেরালার বিরুদ্ধে শনিবারের ম্যাচ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google