HomeSports NewsRishabh Pant : দুর্ঘটনার পর এই প্রথম খেলতে নামলেন পন্থ

Rishabh Pant : দুর্ঘটনার পর এই প্রথম খেলতে নামলেন পন্থ

ঋষভ পন্থের (Rishabh Pant) ভক্তদের জন্য খুব ভাল খবর। পন্থ ক্রিকেট মাঠে ফিরেছেন (Rishabh Pant Comeback) এবং বেঙ্গালুরুর কাছে আলুরে প্রথম ম্যাচ খেলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্থ অনুশীলন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। যার পর আইপিএল ২০২৪ (IPL 2024)-এ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁকে। ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ পন্থ। অস্ত্রোপচার করতে হয়েছিল। তবে এবার ফিরেছেন এই চ্যাম্পিয়ন খেলোয়াড়। 

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, প্র্যাকটিস ম্যাচে সুস্থ হয়ে ওঠার ভাল ইঙ্গিত দিয়েছেন ঋষভ পন্থ। আরও আশা করা যাচ্ছে, আইপিএল ২০২৪-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হবেন ঋষভ। ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন তিনি। তবে উইকেটকিপিংয়ের দায়িত্ব হয়তো দেওয়া হবে না। পন্থের পরিবর্তে উইকেটরক্ষক হিসাবে অন্য খেলোয়াড়কে নেওয়া হবে।

   

রিপোর্ট অনুযায়ী, আগের মতোই অনায়াসে দৌড়াতে পারছেন এবং ব্যাটিংয়ে কোনও সমস্যা হচ্ছে না তাঁর। পন্থ দীর্ঘদিন ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিকভারির জন্য পরিশ্রম করছেন। গত মাসে লন্ডনে বিসিসিআইয়ের আয়োজনে চিকিৎসা করান তিনি।

আইপিএলে খেলার আগে ফিটনেস টেস্টও দিতে হবে ঋষভ পন্থকে। এনসিএ এবং বিসিসিআইয়ের অনুমোদনের পরেই পন্থ আইপিএল ২০২৪-এ অংশ নিতে পারবেন। কিন্তু প্র্যাকটিস ম্যাচে পন্থ যে ধরনের খেলা দেখিয়েছেন, তাতে মনে করা হচ্ছে, এবার খুব তাড়াতাড়ি মাঠে নামবেন এই দুরন্ত খেলোয়াড়।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Stay Connected
Must Read
Related News