Katsumi Yusa: নয়া কেরিয়ার শুরু করার পথে মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার

ফুটবল মাঠে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মোহনবাগানের (Mohun Bagan ) প্রাক্তন বিদেশি ফুটবলার কাতসুমি ইউসা (Katsumi Yusa)। পেশাদার ফুটবল হিসেবে একটি অধ্যায় আগেই সমাপ্ত করেছেন। এবার শুরু ...

By Rana Das

Published:

Follow Us
Katsumi Yusa

ফুটবল মাঠে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মোহনবাগানের (Mohun Bagan ) প্রাক্তন বিদেশি ফুটবলার কাতসুমি ইউসা (Katsumi Yusa)। পেশাদার ফুটবল হিসেবে একটি অধ্যায় আগেই সমাপ্ত করেছেন। এবার শুরু করতে পারেন কোচিং কেরিয়ার।

জানা গিয়েছে, জাপানের নামকরা একটি ক্লাবের হাত ধরে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করবেন মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি। জল্পনা অনুযায়ী, ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। ফুকুশিমা ইউনাইটেড ক্লাবের সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করতে পারেন কাতসুমি ইউসা।

   

ফুকুশিমা ইউনাইটেড জাপানের নামকরা ক্লাব। যদিও গতবার দারুণ কিছু করে দেখাতে পারেনি দল। কুড়ি দলের লীগে ইউনাইটেড মরসুম শেষ করেছিল পনেরো নম্বর পজিশনে। ৩৮ ম্যাচ খেলে ১২ টি ম্যাচে জিতেছিল দল। এগারো ম্যাচে ড্র, পনেরো ম্যাচে পরাজয়। জাপানের জে৩ লীগে খেলে ফুকুশিমা ইউনাইটেড।

‘জাপানি বোম্বার’ কিংবা ‘ফুকুশিমা বোম্বার’। কলকাতায় মানুষ তাকে চেনেন বিভিন্ন নামে। হোসে রামিয়েজ ব্যারেটোর কেরিয়ারের সায়াহ্নে মোহনবাগানের প্রাণ ভ্রমরা হয়ে উঠেছিল কাতসুমি ইউসা। মোহনবাগান সমর্থকদের কাছে তিনি কিংবদন্তি তুল্য। সেই কাতসুমি কিছু দিন আগেই এসেছিলেন কলকাতায়। ঘুরে গিয়েছেন নিজের প্রিয় সবুজ মেরুন তাঁবু থেকে।

যারা ময়দানের খেলা দীর্ঘ দিন ধরে ফলো করছেন তাদের এই জাপানি ফুটবলার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার দৌড় এখনও হয়তো ভাসে অনেকের চোখের সামনে। তবে কেরিয়ারের সবথেকে স্মরণীয় কিছু মুহূর্ত বোধহয় কাটিয়েছেন মোহনবাগানে।

পরে ইস্টবেঙ্গলের হয়েও কিছু ম্যাচ খেলেছিলেন। ইন্ডিয়ান সুপার লীগেও খেলেছিলেন, নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। বাগানের হয়ে অংশ নিয়েছিলেন একশোটির বেশি ম্যাচে। করেছিলেন প্রচুর গোল। গোল করানোর পিছনে রেখেছিলেন অবদান। ২০১৪-১৬, এই দুটি মরসুম মোহনবাগান সমর্থকরা হয়তো কোনো দিন ভুলবেন না।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google