Kolkata24x7

practice in East Bengal

East Bengal: ডার্বির আগেই গোটা টিমকে ছুটি দিয়ে দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট

রাত পোহালেই কলকাতার ময়দানে মহারণ৷ সল্টলেক স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের সঙ্গে ডার্বিতে নামার আগেই বড়সড় আপডেট পাওয়া গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) তাবু থেকে৷ ‘চিরশত্রু’ সবুজ-মেরুনের সঙ্গে কেমন লড়াই হবে, তার না দেখেই এই সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল কর্তারা৷ সুত্রের খবর, ডার্বি ম্যাচের পরেই তিন সপ্তাহের জন্য গোটা টিমকে ছুটি দেওয়া হয়েছে৷

ময়দান সুত্রে জানা গিয়েছে, শনিবার আইএসএলে ডার্বি খেলার পর ইস্টবেঙ্গলের আর কোন ম্যাচ নেই৷ তাই পুরো টিমকে ২১ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে৷ ফলে শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে জেতা-হারা যাই হোক না কেন,খেলা শেষে টিম সদস্যরা যে যার বাড়ি চলে যাবে৷ ২১ দিনের ছুটি কাটিয়ে তারা ফিরবেন ১৮ মার্চের আগে৷ তারপরেই পরের খেলার জন্য তারা প্রস্তুতি নেবে৷

   

সুত্রটি জানাচ্ছে, ১৮ তারিখের পর সম্ভবত সবাই ধীরে ধীরে কলকাতায় ফিরে এলে তারা সুপার কাপের জন্য তৈরি হবে। ISL এর পর সুপার কাপ অনুষ্ঠিত হবে কেরালায়।


Posted

in

by

Follow on Google