লিভারপুলের তারকা ফুটবলারকে এবার দলে নিতে চাইছে ATK Mohun Bagan

ইতিমধ্যে পোগবার দাদা’কে সই করিয়ে একটা বিরাট মাপের চমক দিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার রেশ কাটতে না কাটতেই দল বদলের বাজারে আরেক চমক দেওয়ার অপেক্ষায় সবুজ ...

By Rana Das

Published:

Follow Us
Andy Carroll

ইতিমধ্যে পোগবার দাদা’কে সই করিয়ে একটা বিরাট মাপের চমক দিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার রেশ কাটতে না কাটতেই দল বদলের বাজারে আরেক চমক দেওয়ার অপেক্ষায় সবুজ মেরুন শিবির। সূত্রের খবর অনুযায়ী লিভারপুলের প্রাক্তন আক্রমণ ভাগের ফুটবলার অ্যান্ডি ক‍্যারোল’কে (Andy Carroll) দলে নিয়ে চমক দিতে চলেছে সবুজ মেরুন শিবির।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৯ ম‍্যাচ খেলা এই ফুটবলার লিভারপুলের পাশাপাশি খেলেছে ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেড,নিউ ক‍্যাসেল ইউনাইটেড,প্রেস্টন নর্থ এন্ড,রিডিং এর মতো ক্লাবে।বর্তমানে তিনি খেলেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে।একটা সময় প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করতো এই ক্লাব।

   

সূত্রের খবর অনুযায়ী ক‍্যারোলের এটিকে মোহনবাগানের প্রস্তাব পছন্দ হয়েছে ।এবং আর্থিক দিকটা ঠিকঠাক থাকলে হয়তো আগামী মরশুমে সবুজ মেরূন শিবিরের হয়ে মাঠ দাপাতে দেখা যেতে পারে এই ফুটবলার’কে।আসলে করিম আনসারিফার্ড চুক্তি প্রস্তাব নিয়ে কোনও স্থায়ী সিদ্ধান্তে না আসায় সবুজ মেরুন ক্লাব অফিসিয়াল’রা সময় নষ্ট করতে চাননি পরবর্তী সাইনিং নিয়ে।তাই তখনই শোনা যাচ্ছিলো ক্লাবের কোচ ফেরান্দো ইউরোপের কোনও ফুটবলার’কে আনবেন বলে মনোস্থির করেছেন।আর সেই সম্ভাব‍্য ফুটবলার হিসেবে হয়তো ক‍্যারল’ই আসছেন সবুজ মেরূন শিবিরে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google