অপেক্ষার অবসান, দুই ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করে দিল দিল্লি

এই সিজনে থেকেই দেশের রাজধানীর হয়ে আইএসএল খেলতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delh)। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এবারের সুপার কাপে আশানুরূপ ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mohammed Aimen and Mohammed Azhar-isl

এই সিজনে থেকেই দেশের রাজধানীর হয়ে আইএসএল খেলতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delh)। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এবারের সুপার কাপে আশানুরূপ ফল না হলেও আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য স্পোটিং ক্লাব দিল্লির। হাতে কিছুদিন মাত্র। তারপরেই ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। সেই মতো আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। পরিকল্পনা অনুযায়ী দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী নির্বাচনে ও চমক রাখার প্রচেষ্টা রয়েছে প্রত্যেকের।

এসবের মাঝেই এই দলে যোগদানের ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল দুই ভারতীয় ফুটবলারের নাম। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আইমেন এবং মোহাম্মদ আজহার। পূর্বে দক্ষিণের ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই ভাতৃদ্বয়। তবে আইএসএলের আগে তাঁদের যে দল বদল হবে সেই আভাস মিলতে শুরু করেছিল গত কয়েক সপ্তাহ থেকেই। সেটাই হল শেষ পর্যন্ত। গত রবিবার থেকেই শোনা যাচ্ছিল যে এই দুই ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে নিজেদের চুক্তি সম্পন্ন করতে চলেছে এই নবগঠিত ফুটবল ক্লাব।

   

অবশেষে বুধবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁদের যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে ম্যানেজমেন্ট। তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে দলকে। তবে অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই বদল এসেছে টুর্নামেন্টের ফরম্যাটে। কাজেই লড়াই কাজে ভীষণ কঠিন সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখে না।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google