শুকনো হাওয়ার দাপটে রেকর্ড ভাঙবে গরম! ৫ দিন ‘হট অ্যান্ড হিউমিড’ অ্যালার্ট দক্ষিণবঙ্গে

কলকাতা: স্বস্তির দিন শেষ, দক্ষিণবঙ্গে ফের স্বমহিমায় ফিরছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট আরও বাড়বে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ...

By Moumita Biswas

Published:

Follow Us
South Bengal Weather Update

কলকাতা: স্বস্তির দিন শেষ, দক্ষিণবঙ্গে ফের স্বমহিমায় ফিরছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট আরও বাড়বে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ বা অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়ার প্রভাবেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চড়া রোদের সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লু-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। গত বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্য়েই ৩৬ থেকে ৩৮ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া (৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস)।

   

কলকাতার আবহাওয়া South Bengal heatwave

কলকাতায় গত কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও, শনিবার থেকেই ছবিটা বদলাবে। শনিবার তিলোত্তমার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ঘাম ও অস্বস্তি বাড়বে শহরবাসীর।

বৃষ্টির কি কোনো সম্ভাবনা নেই?

গরমের এই হাঁসফাঁস পরিস্থিতির মাঝেও হালকা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি খুব সামান্য হওয়ায় গরম থেকে দীর্ঘমেয়াদী মুক্তির কোনো আশা এখনই নেই।

উত্তরবঙ্গের ছবিটা আলাদা

দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গের ছবিটা ঠিক তার উল্টো। উত্তরের জেলাগুলিতে বিশেষ করে পাহাড় ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সেখানে এখনই তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং আবহাওয়া মনোরমই থাকবে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google