দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন সৌরভের দাদা স্নেহাশিস

প্রকাশ্যে এল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দাদা স্নেহাশিস গাঙ্গুলির (Snehasish Ganguly) দ্বিতীয় বিয়ের ছবি। রবিবার দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়লেন তিনি। ৫৯ বছর বয়সে তাঁর বহু দিনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

প্রকাশ্যে এল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দাদা স্নেহাশিস গাঙ্গুলির (Snehasish Ganguly) দ্বিতীয় বিয়ের ছবি। রবিবার দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়লেন তিনি। ৫৯ বছর বয়সে তাঁর বহু দিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যের (Arpita Chattopadhyay) সঙ্গে আইনি বিয়ে সারেন স্নেহাশিস। বেহালার বিখ্যাত মঙ্গলচণ্ডী ভবনের পরিবর্তে যে ফ্ল্যাটে অর্পিতাকে নিয়ে থাকেন স্নেহাশিস, সেখানেই বসেছিল বিয়ের আসর । রবিবার একটি নামি সংবাদপত্রের তরফে প্রকাশ করা হয় তাঁদের রেজিস্ট্রির ছবি। এদিন সাদা পাজামা এবং হলুদ পাঞ্জাবি পড়েছিলেন স্নেহাশিস। অন্যদিকে হলুদ শাড়ি পরেছিলেন অর্পিতা।

রবিবার আইসিসির বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যান সৌরভ। সেই কারণেই দাদার খুশিতে সামিল হতে পারেননি তিনি। তবে ৭ই আগস্ট স্নেহাশিস-অর্পিতার গ্র্যান্ড রিসেপশনে হাজির থাকার কথা রয়েছে সৌরভ-ডোনার । ইএম বাইপাস লাগোয়া সাততারা হোটেলে আয়োজিত হবে রিসেপশনের অনুষ্ঠান। হাজির থাকবেন গাঙ্গুলি পরিবারের ঘনিষ্ঠরা এবং স্নেহাশিসের বন্ধুরা।

   

পদাতিকের পর অন্য রূপে পর্দায় ফিরছেন মনামী, কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?

প্রসঙ্গত, বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি (CAB President) পদে বর্তমানে রয়েছেন স্নেহাশিস (Snehasish Ganguly) । সিএবি-র সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। তাঁর উদ্যোগেই হয়েছে গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার । তাঁর সভাপতিত্বে বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগও ।

স্নেহাশিস গাঙ্গুলি (Snehasish Ganguly) একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদার হাত ধরেই ক্রিজে পা রাখেন সৌরভ। স্নেহাশিসের সৌজন্যে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল। ১৯৯০ সালে স্নেহাশিস চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ। ভাইয়ের মতোবাঁ-হাতে ব্যাট করলেও ডানহাতি বোলার ছিলেন স্নেহাশিস।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google