জোজোর গানে ট্রোল!

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে সারেগামাপা একটি। সদ্য তার নতুন সিজন শুরু হয়েছে। আর সেখানেই মেন্টালের ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জোজোকে। যদিও চুপ করে থাকেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে সারেগামাপা একটি। সদ্য তার নতুন সিজন শুরু হয়েছে। আর সেখানেই মেন্টালের ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জোজোকে। যদিও চুপ করে থাকেন নি গায়িকা। পাল্টা জবাব দিয়েছেন তিনি। নিজের ফেসবুকে পাল্টা জবাব হিসেবে জোজো জানিয়েছেন, সা রে গা মা পা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার সাহস পাই…খুব ভাল থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন।

জোজোকে সাধারণত রকস্টার শিল্পীর লিস্টেই ফেলা হয়ে থাকে। তার গলা তার গান, সকলকেই মোহিত করে। জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা মানেই সেখানে সংগীতের যুদ্ধ। এই যুদ্ধে একেক সময় একেক শিল্পীকে উপস্থিত থাকতে দেখা যায়। আর এর মধ্যেই কয়েকদিন আগেই সা রে গা মা পা এর মঞ্চে গান গাইতে শোনা যায় জোজোকে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে শিল্পীকে।

   

এছাড়াও এই প্রথম কোনও রিয়েলিটি শো’তে গুরুজীর আসনে দেখা গিয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীকে। পাশাপাশি আরও জানা গিয়েছে, সারেগামাপার মঞ্চে থেকে উঠে আসা প্রথম পাঁচ প্রতিযোগীকে নিজের হাতে শ্রুতি নন্দনে তালিম দেবেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google