‘ট্রিপটা গৌরবের কাছে জাস্ট ট্রায়াল ছিল..আমাকে ব্যবহার করল’ পোস্টের পর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট গায়িকার

বিনোদন ডেস্ক: দার্জিলিং থেকে ঘুরে এসেই সা রে গা মা পা খ্যাত গৌরব সরকারকে নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন গায়িকা শ্রেয়সী চট্টোপাধ্যায়৷ যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিনোদন ডেস্ক: দার্জিলিং থেকে ঘুরে এসেই সা রে গা মা পা খ্যাত গৌরব সরকারকে নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন গায়িকা শ্রেয়সী চট্টোপাধ্যায়৷ যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন তিনি৷ এরপরই শুক্রবার ফেসবুকে নিজের অনুরাগী আর ভালোবাসার মানুষদের জন্য হঠাৎই একটি সুখবর ভাগ করে নিলেন গায়িকা শ্রেয়সী৷ এরপরই বড় সিদ্ধান্ত নিলেন তিনি৷

দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন গৌরব ও তাঁর ভালোবাসার সম্পর্কের কথা৷ বিয়েও ঠিক হয়ে গিয়েছিল গায়ক-গায়িকার৷ তারপরই শ্রেয়সীকে তাঁর বাড়ি থেকে গৌরবের সঙ্গে দার্জিলিং ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়া হয়৷ কলকাতা ফিরেই নাকি সব সম্পর্ক ভেঙে দেন গৌরব৷ কার্যত মানসিকভাবে ভেঙে পড়ে সোশ্যালে সেই পোস্ট করেছিলেন শ্রেয়সী৷ যদিও তা মুছেও ফেলেন তিনি৷

   

শ্রেয়সী ফেসবুকে লেখেন, ‘‘২০২১ সালে অগস্ট মাসে দীর্ঘদিনের প্রেমিকা স্বাগতা সিনহাকে বিয়ে করেছিলেন গৌরব৷ অনেকেই জানেন আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম৷ ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথাও ছিল৷ শুরুতে রাজি না হলেও আমার মা দার্জিলিং যাওয়ার অনুমতি দেয়৷ বুঝতে পারিনি, এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে৷’’

শ্রেয়সীর মুছে ফেলা পোস্ট

তিনি আরও লেখেন, ‘‘ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই৷ …এই ট্রিপটা ওর কাছে জাস্ট ট্রায়াল ছিল৷ আমাকে ব্যবহার করল৷ ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে…. তখন ওর মনে হয়নি ও আমার সঙ্গে থাকতে পারবে না৷’’ যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি kolkata24x7.in৷

যদিও গৌরব সরকার শ্রেয়সীর আনা এইসব অভিযোগ কিছুই মানতে চাননি৷ তিনি বলেন, ‘‘আমার সঙ্গে ওর পরিচয় ছিল, কিন্তু শ্রেয়সী ফেসবুকে অনেক কিছুই লিখেছে, যা মিথ্যা৷’’ শুধু তাই নয় তিনি বিয়ে ঠিক হওয়ার কথাও অস্বীকার করে যান৷ জানিয়ে দেন, শ্রেয়সীকে তাঁর বাড়ির লোক চেনেন না৷

এরপর বেশকিছু দিন চুপ ছিলেন গায়িতা শ্রেয়সী চট্টোপাধ্যায়৷ তবে হঠাৎই শুক্রবার ফেসবুকে একটি সুখবর ভাগ করে নিলেন তিনি৷ ফেসবুকের দেওয়ালে লিখলেন, ‘‘হাজার খারাপের মধ্যেও ভালো খবর, চাকরিতে একটা বড় প্রোমোশন পেয়েছি৷’’ তবে এই পোস্টের কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দেন গায়িকা৷ যদিও তাঁর এই প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেটের কারণটা স্পষ্ট নয়৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google