এই সপ্তাহের মাঝামাঝিতেই শহরে লোবেরা?

গত মাসের শেষেই হোসে মোলিনাকে বিদায় জানিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁর পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন সার্জিও লোবেরা। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই ওডিশা এফসির দায়িত্ব পালন ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
mohun-bagan-new-coach-sergio-lobera-visa-update

গত মাসের শেষেই হোসে মোলিনাকে বিদায় জানিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁর পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন সার্জিও লোবেরা। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই ওডিশা এফসির দায়িত্ব পালন করে আসছিলেন এই স্প্যানিশ কোচ। দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও সেটি ছিন্ন করে এবার সবুজ-মেরুনের দায়িত্বে এসেছেন তিনি। পূর্বে এফসি গোয়ার পাশাপাশি মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে নিজের দায়িত্ব পালন করছেন তিনি। ভারতের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএল জয় করার পাশাপাশি সুপার কাপের মতো টুর্নামেন্ট ও রয়েছে তাঁর ঝুলিতে।

এবার তাঁর উপরেই ভরসা রেখেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। যারফলে এবার বাকি সিজনটা এই নবনির্বাচিত কোচের তত্ত্বাবধানেই লড়াই করতে দেখা যাবে মোহনবাগান দলকে। সাময়িক বিরতির পর চলতি মাসের প্রথম দিন থেকেই ফের অনুশীলনে নেমেছে গোটা দল। প্রথমদিকে কয়েকজন ফুটবলার অনুপস্থিত থাকলেও সময়ের সাথে সাথেই দলের সঙ্গে যোগ দিতে দেখা গিয়েছিল সকলকে। এমনকি আজ সপ্তাহের প্রথমদিনেই বাগান তাঁবুতে দেখা গিয়েছে অজি তারকা দিমিত্রি পেত্রাতোসকে। তাঁকে নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

   

কিন্তু কবে শহরে আসবেন সার্জিও লোবেরা‌। এখন সেই উত্তর খুঁজে চলেছেন সমর্থকরা। বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে ভিসা জনিত সমস্যার দরুন ভারতে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে এই স্প্যানিশ কোচের। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের এই নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই হয়তো শহরে এসে পৌঁছে যাবেন তিনি। বর্তমানে লোবেরার আশায় পথ চেয়ে বসে রয়েছে আপামর মোহন জনতা। এখনও পর্যন্ত রিজার্ভ দলের কোচ বাস্তব রায় সহ অন্যান্য সহকারীরা দলের অনুশীলনের দায়িত্ব পালন করলেও খুব শীঘ্রই দলের দায়িত্ব নিতে দেখা যাবে লোবেরাকে‌।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google