লোকসভা ভোটের আগে বড় চমক, কংগ্রেস ছেড়ে BJP-তে সিনিয়র নেতা

লোকসভা ভোটের আগে নতুন করে শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। আজ বুধবার মুম্বইয়ে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এবং দলের নেতা অশোক চহ্বাণের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রবীণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের আগে নতুন করে শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। আজ বুধবার মুম্বইয়ে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এবং দলের নেতা অশোক চহ্বাণের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পদ্মকর ভালভি।

এদিকে লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপির জন্য এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে বিশিষ্ট মহল। পদ্মকর ভালভি নন্দুরবারের শাহাদা আসনের প্রাক্তন বিধায়ক। তিনি এর আগে রাজ্যের ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং উত্তর মহারাষ্ট্রের কংগ্রেস পার্টির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।

   

এর আগে অন্যান্য রাজ্যেও ধাক্কা খেয়েছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা লালচাঁদ কাটারিয়া-সহ রাজস্থানের ৩২ জন নেতা বিজেপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, বিজেপির রাজ্য সভাপতি সিপি যোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে জয়পুরে বিজেপির রাজ্য কার্যালয়ে এই নেতাদের মেগা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google