Career: RBI এ চাকরির সুযোগ, আবেদন করুন আজই

এবার প্রকাশ্যে এলো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
RBI

এবার প্রকাশ্যে এলো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৫টি শূন্য পদে নিয়োগ করা হবে।

শূন্য পদগুলির মধ্যে রয়েছে জুনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদের সংখ্যা ২৯টি এবং বাকিগুলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স এবং স্নাতক পাস করলে করা যাবে আবেদন।

   

আবেদন করতে হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০শে জুন পর্যন্ত চলবে আবেদন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স তবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে যদিও জাতিগত শংসাপত্র থাকলে মিলবে বয়সে ছাড়।

তবে খেয়াল রাখবেন আবেদন করার জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম নম্বর লাগবে ৬৫ শতাংশ। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট পদে নিয়োগ হলে বেতন হবে প্রতি মাসে ৭১ হাজার টাকার কিছু বেশি। বিস্তারিত জানতে ক্লিক করুন www.opportunities.rbi.org.in এই লিঙ্কে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google