একসঙ্গে দুটি ডিভাইসে যুক্ত করা যাবে এমন ইয়ারবাড এল বাজারে  

এবার বাজারে এলো আরও একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। জনপ্রিয় স্মার্ট ডিভাইস সংস্থা রিয়েলমি নতুন ইয়ারবাড এবার প্রকাশ্যে আনলো। রিয়েলমি বাডস এয়ার ৩ এস ইয়ারবাডসে আছে ১১ মিলিমিটার লিকিউড ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার বাজারে এলো আরও একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। জনপ্রিয় স্মার্ট ডিভাইস সংস্থা রিয়েলমি নতুন ইয়ারবাড এবার প্রকাশ্যে আনলো। রিয়েলমি বাডস এয়ার ৩ এস ইয়ারবাডসে আছে ১১ মিলিমিটার লিকিউড সিলিকন ট্রিপল টাইটানিয়াম বাস ড্রাইভার্স।

এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি। একই সময়ে দুটো ডিভাইসের সঙ্গে এই ইয়ারবাডস যুক্ত করা সম্ভব।এছাড়া রয়েছে টাচ কন্ট্রোল ফিচার। এছাড়াও থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম সাপোর্ট। হাই কোয়ালিটি সারাউন্ড সাউন্ড পাওয়ার জন্য থাকছে কাস্টোমাইজেবল ইকিউ টিউনিং ফিচার। এছাড়া থাকছে হাই কোয়ালিটি অডিও ফিচারের সাপোর্ট।

   

নয়েজ রিডাকশন সাপোর্টের সঙ্গে ৪টি মাইক্রোফোন আছে ইয়ারবাডটিতে। নয়েজ ক্যান্সেলিং অ্যালগোরিথমের সাপোর্ট পাওয়া যাবে এটিতে। আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে এই ফিচার কাজে লাগে। বৃষ্টি কিংবা ঘামে কিছুই হবে না ইয়ারবাডটির। এটি একটি IPX5 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
এটিতে একবার পুরো চার্জ হতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডস চলবে ৩০ ঘণ্টা পর্যন্ত। মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

ভারতে রিয়েলমির এই নতুন ইয়ারফোনের দাম ২৪৯৯ টাকা। কালো এবং সাদা, এই দুই রঙে পাওয়া যাবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারফোন কেনা যাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google