রিয়েল দৃশ্যম, নাবালিকাকে উত্যক্ত করায় যুবককে খুনের পর পোঁতা হলো

অজয় দেবগন অভিনীত বলিউডের ‘দৃশ্যম’ সিনেমার নকল। নবালিকা মেয়েকে উত্যক্ত করায় যুবককে হত্যা করা করে পুঁতে দেওয়া হলো। অভিযুক্ত নাবালিকা ও তার পরিবার যুবক নিখোঁজ হওয়ার ৮ দিন ...

By Rana Das

Published:

Follow Us
murder

অজয় দেবগন অভিনীত বলিউডের ‘দৃশ্যম’ সিনেমার নকল। নবালিকা মেয়েকে উত্যক্ত করায় যুবককে হত্যা করা করে পুঁতে দেওয়া হলো। অভিযুক্ত নাবালিকা ও তার পরিবার যুবক নিখোঁজ হওয়ার ৮ দিন পর বুড়ি তোর্ষা নদীর চর থেকে উদ্ধার হলো দেহ। বিবাহিত যুবকের নাম ফইজুল হক(২৮)। এই খুনের ঘটনায় জড়িত থাকার দায়ে এক নাবালিকা ও তাঁর মা বাবা সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

এই বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার পুনঃনির্মাণ করতে চাইছে পুলিশ। শনিবার সকালে পুলিশ বাহিনী বুড়ি তোর্ষা নদীর চর থেকে মাটি খুঁড়ে যুবকের মৃত দেহ উদ্ধার করে।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি এলাকার হুজুর আলির ছেলে ফইজুল হক(২৮)। গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ বাইক ও মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাঁর আর কোনও হদিস মেলেনি। ২১ অক্টোবর গোটা ঘটনা জানিয়ে ঘোকসাডাঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে ফইজুলের পরিবার।

অন্যদিকে বিভিন্ন জায়াগায় খোঁজ খবর নিয়ে তাঁর মা ফজিলা বিবি জানতে পারেন যে, কোনও একজন তার ছেলেকে ফোন করেছে তারপর সে বাড়ি থেকে বের হয়। এরপর পুলিশ মোবাইল সহ বিভিন্ন সূত্র ধরে সাউদেরবস এলাকার রমজান আলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাঁর কথায়, অসংগতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। ৭ দিনের পুলিশ রিমান্ড নেয় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সাউদেরবস এলাকার বছর ১৭-র এক নাবালিকার নাম।

ওই নাবালিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ফইজুল হক প্রায় এক দেড় বছর আগে থেকেই নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হওয়ায় তাকে উত্যক্ত করত। নাবালিকাকে জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে উঠে আসে বেশকিছু নাম ও তথ্য। ওই নাবালিকার সূত্র ধরে নাবালিকার বাবা নুর ইসলাম ও তার মা নুরবানু বিবি ও শুকটাবাড়ি এলাকার মহম্মদ শাহিলকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানতে পারে ফইজুলকে তারা মেরে তোর্ষার চরে পুঁতে দিয়েছে। শনিবার সকাল থেকেই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বুড়ি তোর্ষা নদীর ওপারে পৌঁছোয়। শুরু হয় মাটি খোঁড়ার কাজ। কিছুটা মাটি খোঁড়ার পর বেরিয়ে আসে দুটি পা। তারপর আরও মাটি খোঁড়ার পর পুলিশ দেখতে পারে ইঁদুরের মতো গর্ত করে মাটির ভেতরেই দেহ ঢুকিয়ে রাখা হয়েছিল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, সাউদেরবস এলাকার ওই নাবালিকা তার বর্তমান প্রেমিক ও প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে ছক কষে এই খুন করে মাটিতে দেহ পুতে দেয়। এরসঙ্গে নাবালিকার পরিবার সম্পূর্ণ জড়িত বলে পুলিশের অনুমান। ওই যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অনুমান কোনও কিছু দিয়ে আঘাত করে মারা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে জয়গাঁ থেকে শেখ রাজু নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google