অবসর নিচ্ছেন রাজীব কুমার, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার কে?

Rajiv Kumar’s Term Ends: মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) পদ থেকে অবসর নিতে চলেছেন রাজীব কুমার। তবে কে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হবেন তা এখনও পর্যন্ত ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rajiv Kumar

Rajiv Kumar’s Term Ends: মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) পদ থেকে অবসর নিতে চলেছেন রাজীব কুমার। তবে কে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হবেন তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, এই বছরেই হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে রয়েছে পশিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও কেরলের বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রস্তুতিও শুরু হবে শীঘ্রই। কিন্তু এই দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

জানা গিয়েছে আগামী মঙ্গলবার রাজীব কুমারের (Rajiv Kumar) মুখ্য নির্বাচন কমিশনার পদে শেষ দিন। তিনি এই পদ থেকে সরে যাচ্ছে। পরবর্তী নির্বাচন কমিশনার কে হবেন তা ঠিক করতে আগামী সোমবার বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

   

রাজীব কুমার ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন, জম্মু-কাশ্মীরের প্রথমবারের বিধানসভা নির্বাচন তত্ত্বাবধান করেন তিনি। কর্নাটক, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান বিধানসভা নির্বাচনগুলির ব্যবস্থাপনা করেন রাজীব কুমার। সম্প্রতি প্রকাশ হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনের মাধ্যমে শেষ করলেন নিজের দায়িত্ব।

উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। তারপর পরের বছর রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও কেরলে বিধানসভা নির্বাচন। গত জানুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার সময় তিনি জানান যে অবসর গ্রহণের পর তিনি ৪ থেকে ৫ মাস হিমালয়ে কাটাবেন।

আগামী মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নেওয়ার পর পরবর্তী CEC কে হবেন? আপাতত এই নিয়ে জল্পনা তুঙ্গে। গুঞ্জন যদি সত্যি হয় তাহলে পরবর্তী মুখ্য নির্বাচনী কমিশনার হতে চলেছেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত বৈঠকই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সম্ভবত সেই বৈঠকের জ্ঞানেশ কুমারের নাম এই বৈঠকেই ঘোষণা হতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google