Indian Football: চ্যাম্পিয়নশিপ ওপেনারে রাজস্থান বনাম শ্রীনিদি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

Kolkata, April 24: চলছে ইন্ডিয়ান ফুটবল (Indian Football) লিগ ২০২৫-২৬। শুক্রবার চ্যাম্পিয়নশিপ পর্বের উদ্বোধনী এক অপরের বিরুদ্ধে নামবে রাজস্থান ইউনাইটেড এফসি ও শ্রীনিদি ডেকান এফসি। পাঞ্জাবের ওনামধারী ফুটবল ...

By Sandipa Nandy

Published:

Follow Us
rajasthan-vs-sreenidi-championship-opener-intense-battle-indian-football-2026

Kolkata, April 24: চলছে ইন্ডিয়ান ফুটবল (Indian Football) লিগ ২০২৫-২৬। শুক্রবার চ্যাম্পিয়নশিপ পর্বের উদ্বোধনী এক অপরের বিরুদ্ধে নামবে রাজস্থান ইউনাইটেড এফসি ও শ্রীনিদি ডেকান এফসি। পাঞ্জাবের ওনামধারী ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যে ৬:৩০ মিনিটে।

বর্তমানে রাজস্থান ও শ্রীনিদি যথাক্রমে ১৭ ও ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। উভয় দলই তালিকার শীর্ষে থাকা ডায়মন্ড হারবার এফসি-র সাথে ব্যবধান কমানোর জন্য লড়বে। আজকের এই ম্যাচটি শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

   

ইতিহাস বলছে, রাজস্থানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শ্রীনিদি ডেকান এগিয়ে। মোট নয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই জয়লাভ করেছে তারা। উল্লেখ্য, তারা এই মাসের শুরুতে, অর্থাৎ ১২ই এপ্রিল, রাজস্থান ইউনাইটেড এফসিকে ২-১ গোলে পরাজিত করেছে শ্রীনিদি।

রাজস্থান ইউনাইটেডের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ফরোয়ার্ড জেরার্ড আর্টিগাস এবং আমাদু সুকুনা। তাঁরই দলের প্রধান আক্রমণকারী। এই মরসুমে এখনো পর্যন্ত ৪ গোল করে সুকুনা দলের সর্বোচ্চ গোলদাতা। পক্ষান্তরে, ডিফেন্ডার হাদি ইদ্রিসু সেট পিস প্রতিপক্ষের জন্য বড় হুমকি। উইঙ্গার ফ্যাব্রিস কাহ শ্রীনিদির সবচেয়ে ধারাবাহিক আক্রমণভাগের খেলোয়াড়। তবে স্ট্রাইকার ডেভিড কাস্তানেদার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করা হচ্ছে।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google