জয়ের হ্যাট্রিকের পর রাজস্থানের চ্যালেঞ্জে গুজরাট, নজর শীর্ষে ওঠায়

জয়পুরে আজ মুখোমুখি রাজস্থান ও গুজরাট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ

By Sandipa Nandy

Published:

Follow Us
rajasthan-royals-vs-gujarat-titans-ipl-2026-top-four-battle

Kolkata, May 9: জয়ের হ্যাট্রিকের পর টানা চতুর্থ সাফল্যের উদ্দেশ্যে আজ (৯ মে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামবে গুজরাট টাইটান্স। আইপিএল ২০২৬-এর ৫২তম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজস্থানের ঘরের মাঠ, সাওয়াই মানসিং স্টেডিয়ামে। খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

চলতি টুর্নামেন্টে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়েছে গুজরাট। একসময় পিছিয়ে পড়েছিল। হারিয়ে যাচ্ছিল এই দলের প্লে-অফে ওঠার রাস্তা। গত ম্যাচগুলোতে অস্বাভাবিক প্রত্যাবর্তন করে শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে শুভমন গিলের দল। আজও ছন্দ ধরে রেখে খেলার চেষ্টায় সাই সুদর্শনরা।

   

অন্যদিকে, এই মরসুমে শুরুট ভালো করলেও পরে খেই হারিয়েছে রাজস্থান। শুরুতে যশস্বী, বৈভব আগ্রাসী ব্যাট করছে। কিন্তু তারা কোনোভাবে আউট হলে দলকে বড় রান দিতে ব্যর্থ হচ্ছে মিডল অর্ডার। ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে একবার ছন্দ ধরে নিলে রিয়ান পরাগের দলকে আটকাতে পারে না কেউই।

এই মুহূর্তে ১০ ম্যাচে ছয়টি জিতে রাজস্থানের মতোই ১২ পয়েন্ট সংগ্রহ করেছে গুজরাট। কিন্তু নেট রান রেটের কারণে রাজস্থান রয়েছে চতুর্থ স্থানে এবং তার একধাপ নীচে পঞ্চম স্থানেই রয়েছে গুজরাট। আজ দুই দলের কাছেই সুযোগ সোজা দ্বিতীয় স্থানে উঠে আসার। তাই বাইশগজে আজ একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।

আইপিএল ইতিহাসে মোট নয়বার একে অপরের মুখোমুখি লড়াই করেছে গুজরাট-রাজস্থান। এর মধ্যে ২০২২ সালের ফাইনাল সহ মোট ছয়টি ম্যাচে সফল গুজরাট। অন্যদিকে, রাজস্থান তিনটি ম্যাচে জয়ী।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবারের সন্ধ্যায় জয়পুরের আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে। তাপমাত্রা প্রায় ৩৭° সেলসিয়াস এবং আর্দ্রতা ২২ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।

জয়পুরের এই উইকেটটি ফ্ল্যাট। এই মাঠে ধারাবাহিক বাউন্স এবং দ্রুতগতির আউটফিল্ড ব্যাটসম্যানদের তাদের শট খেলার পূর্ণ সুযোগ করে দেয়। তবে শিশিরও একটি বিশেষ বড় বিষয়। যে কারণে উভয় দলের অধিনায়কই এখানে রান তাড়া করতে চাইতে পারেন। সেক্ষেত্রে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, শুভম দুবে, জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: দাসুন শানাকা।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ:

শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, মানব সুথার।
ইমপ্যাক্ট প্লেয়ার: রাহুল তেওয়াতিয়া।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google