Weather: পুরভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

রাজ্যের উপর থেকে এখনই কাটছে না বৃষ্টির ভ্রুকুটি। রবিবার নির্বাচনের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্র। কলকাতা ও শহরতলিতে হতে পারে হালকা বৃষ্টি। তবে পশ্চিমের চার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Rain in Bengal

রাজ্যের উপর থেকে এখনই কাটছে না বৃষ্টির ভ্রুকুটি। রবিবার নির্বাচনের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্র। কলকাতা ও শহরতলিতে হতে পারে হালকা বৃষ্টি। তবে পশ্চিমের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া। সোমবার থেকে ফের পরিষ্কার আকাশ।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল। আজ বৃষ্টি বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।

   

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে জলীয় বাস্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতাংশ।

মধ্যপ্রদেশে রয়েছে নতুন এক ঘূর্ণাবর্ত। এছাড়া উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর উপর নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, অসমের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে পূবালি হাওয়ায় বাড়ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঘটাতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google