Rahul Gandhi: পদযাত্রায় বাম-তৃণমূলকে যোগ দিতে আহ্বান রাহুলের

দেশকে একসূত্রে বাঁধাই ছিল মূল লক্ষ্য। গত বছরের রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) দেশে ব্যাপক সাড়া ফেলে। কন্যাকুমারী থেকে কাশ্মীর যাত্রা করেছিলেন রাহুল গান্ধী প্রায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেশকে একসূত্রে বাঁধাই ছিল মূল লক্ষ্য। গত বছরের রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) দেশে ব্যাপক সাড়া ফেলে। কন্যাকুমারী থেকে কাশ্মীর যাত্রা করেছিলেন রাহুল গান্ধী প্রায় ১৫০ দিন ধরে। এই বছরও লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর কাছে পৌঁছতে ফের শুরু হবে যাত্রা হবে পশ্চিম থেকে পূর্বে। কংগ্রেসের তরফে বৃহস্পতিবার এই যাত্রার কিছু বদল ঘোষণা করা হয়। যাত্রার নামে পরিবর্তন করা হয়েছে। ‘ভারত জোড়ো যাত্রার’ নাম বদলে হল ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra)।

লোকসভার আগে এই নাম বদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বাংলার জন্য রয়েছে চমক। পশ্চিমবঙ্গের ৭টি জেলার মধ্য দিয়ে ৫ দিন ধরে যাত্রা করবেন রাহুল গান্ধী বলে ঘোষণা করা হয়েছে।

   

বাংলার রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহুল গান্ধীর এই যাত্রা বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী। এরপর অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ-সহ মোট ১৫টি রাজ্যের ১১০টি জেলার উপর দিয়ে গিয়ে মহারাষ্ট্রের মুম্বইয়ে এই যাত্রা শেষ করবেন তিনি। তথ্য অনুযায়ী, ৬৭ দিন ধরে মোট ৬৭০০ কিলোমিটার যাত্রা হবে। এর মধ্যে ১০০টি লোকসভা কেন্দ্র রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। একই দিনে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি শাসিত রাজ্য অসমের উপর দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী। এছাড়াও জানা গিয়েছে যে ১১ দিন ধরে উত্তর প্রদেশের ২০টি জেলার মধ্য দিয়ে ১০৭৪ কিলোমিটার যাত্রা হবে।

ইন্ডি জোটের আসন নিয়ে তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের বিরোধের মাঝেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী। জানা যাচ্ছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ- দুটি ভাগে মোট ৭টি জেলার উপর দিয়ে ৫২৩ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল।

বাংলায় এই ৫ দিনের যাত্রায় যোগ দেওয়ার জন্য ইন্ডি জোটের শরিক হিসেবে তৃণমূল এবং বামেদেরও আহ্বান জানাচ্ছে কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল বা বামেদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google