Queen Elizabeth ll: এলিজাবেথের শেষযাত্রা, লন্ডনে রাষ্ট্রপ্রধানদের শোক জ্ঞাপন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ছিলেন বিশ্বের মধ্যে এক বর্ণময় চরিত্র৷ সেই অধ্যায়ের আক্ষরিক পরিসমাপ্তি হচ্ছে সোমবার। টানা ৭০ বছর ধরে রাজত্ব করে আসা ‘দ্য লংগেস্ট ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ছিলেন বিশ্বের মধ্যে এক বর্ণময় চরিত্র৷ সেই অধ্যায়ের আক্ষরিক পরিসমাপ্তি হচ্ছে সোমবার। টানা ৭০ বছর ধরে রাজত্ব করে আসা ‘দ্য লংগেস্ট লিভিং মনার্ক’ -কে বিদায় জানাচ্ছে ইংল্যান্ড। আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

স্বামী প্রিন্স ফিলিপের পাশের কবরেই শায়িত হবে তাঁর দেহ৷ এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত দু হাজারের বেশি প্রতিনিধি। তার মধ্যে রয়েছে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা৷ ভারতের তরফে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ একাধিক কর্মসূচির কারণে উপস্থিত হতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত হয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে ইমানুয়েল ম্যাক্রন সহ বিশ্বের শক্তিধর দেশগুলির রাষ্ট্রপ্রধানরা৷

   

গত ৮ সেপ্টেম্বর বালমোরাল ক্যাসেলে থাকাকালীন মৃত্যু হয় রানি এলিজাবেথের। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। দ্বিতীয় এলিজাবেথের চার সন্তান। চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স এডওয়ার্ড৷ চার জনেই মৃত্যুর আগেই উপস্থিত হয়েছিলেন বালমোরাল ক্যাসেলে। শেষযাত্রায় শামিল থাকছে সকলেই৷

একটানা ১০ দিন ধরে শোক পালনের পর শেষকৃত্য সম্পন্ন হবে৷ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শায়িত রয়েছে রানির মরদেহ। রাজকীয় মর্যাদায় পালিত হবে রানির শেষযাত্রা৷ স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাকিংহ্যাম প্যালেসের নিয়ে আসার পরেই শেষকৃত্য সম্পন্ন হবে৷

এলিজাবেথের শেষযাত্রায় কোনও ত্রুটি যাতে না থাকে তৎপর হয়েছে প্রশাসন৷ একেবারে সমস্ত নিয়ম মেনেই পালন করা হবে রানির শেষযাত্রা৷ যা সমস্ত সরকারি চ্যালেনের মাধ্যমে বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে৷ প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক আজ শহরজুড়ে নিরাপত্তার দেখভাল করবে। সঙ্গে থাকবে রাজপরিবারের অন্যান্য কর্মীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google