Home Sports News মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনি সঙ্কেত, দুবাই বিমানবন্দরে আটকে সিন্ধু

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনি সঙ্কেত, দুবাই বিমানবন্দরে আটকে সিন্ধু

pv-sindhu-stuck-dubai-airport-middle-east-conflict-all-england-open

সোহিনী পোড়েল, কলকাতা: মধ্যপ্রাচ্যের বাতাসে শুধুই বারুদের গন্ধ (Middle East Conflict)। চারিদিক ঢেকেছে কালো ধোঁয়ায়। যুদ্ধের অশনি সঙ্কেতে অন্ধকার নেমেছে মধ্যপ্রাচ্যের আকাশে। শনিবার সকালে ইরানে যৌথভাবে মিসাইল হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। রবিবার সকালে তেহরান স্বীকার করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। প্রত্যাঘাত করেছে ইরানও। যুদ্ধের দাবানলের জেরে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

- Advertisement -

Read More: “খামেনেই আর বেঁচে নেই”- বিস্ফোরক দাবি নেতানিয়াহুর, তেহরান সরাসরি অস্বীকার

আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে অল ইংল্যান্ড ওপেন। ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগেই ঘোর বিপাকে ভারতের তারকা শাটলার সিন্ধু। দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু যুদ্ধের জেরে দুবাই, আবু ধাবি, ইরান, ইজরায়েল সহ একাধিক আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। সংযুক্ত আরব আমিরশাহীর বিমান পরিষেবাও বন্ধ। ইংল্যান্ডগামী বিমান বাতিল। তাই দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার।

   

Read More: ইডেনে ডু অর ডাই লড়াই, ইন্ডিজকে হারালেই সেমির দরজা খুলবে ভারতের

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সিন্ধু লিখেছেন, “দুর্ভোগ এখনও কাটেনি। পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল। কারণ ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন তিনি। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।” তাঁর এই পোস্ট দেখে চিন্তায় ভক্তরা।

Follow on Google