‘আমার সঙ্গে টক্কর নিলেই শেষ’! মোদীকে তোপ পুরীর শঙ্করাচার্যের

জানুয়ারিতে মোদীর হাতে রামমন্দির উদ্বোধনের বিরোধিতা করেছিলেন পুরীর শঙ্করাচার্য। বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি৷ কিন্তু শোনেননি প্রধানমন্ত্রী। রামমন্দিরই এবার ছিল ভোটে লোকসভা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
puri shankaracharya slams modi after lok sabha election result 2024 , মোদীকে তোপ পুরীর শঙ্করাচার্যের

জানুয়ারিতে মোদীর হাতে রামমন্দির উদ্বোধনের বিরোধিতা করেছিলেন পুরীর শঙ্করাচার্য। বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি৷ কিন্তু শোনেননি প্রধানমন্ত্রী। রামমন্দিরই এবার ছিল ভোটে লোকসভা ভোটের অন্যতম ইস্যু। কিন্তু তা কাজে আসেনি। ফৈজাবাদেই হেরেছেন বিজেপি প্রার্থী। এই ফৈজাবাদ লোকসভার অন্তর্গত অযোধ্যা। রামভূমিতে বিজেপির হারের পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন পুরীর শঙ্করাচার্য।

কী বলেছেন পুরীর শঙ্করাচার্য?

   

বোলপুরে ৩ দিনের কর্মসূচি নিয়ে এসেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। কিন্তু, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর এই শঙ্করাচার্য। সেখানেই ওঠে লোকসভা ভোটে বিজেপির খারাপ ফলাফলের বিষয়টি। পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি, অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে।’ এরপরই মোদীকে নিশানা করেন তিনি। বলেন, ‘আমার সঙ্গে যারা টক্কোর নিয়েছে শেষ হয়ে গিয়েছে, মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া।’

তাহলে কী অযোধ্যায় বিজেপির ভরাডুবি রামকে নিয়ে রাজনীতির পরিনাম?

পুরীর শঙ্করাচার্যের জবাব, ‘অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছে। রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় জিতত, তাই না৷ অযোধ্যাবাসী যে সহমত নয়, তা বুঝিয়ে দিল৷ অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাজনেতা হওয়ার কারনে তাঁর রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি।’

চাপে মোদী, এবার বুঝে নেওয়ার পালা! নীতীশের চোখে কোন কোন মন্ত্রক?

পুরীর শঙ্করাচার্যের সংযোজন, ‘কংগ্রেস শাসনের কথা ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছে। প্রথমে মোদীজি কংগ্রেসকে দুর্বল মনে করত এই নির্বাচনের আগে৷ আর মনে করবে না। এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে, লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিল, মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে। মোদীজি উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। আকাশকে কি ঘুসি মারা যায়, আমরা সেই জায়গায় আছি। যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিল। তবে মুঝসে জো টকরায়েংগে চুর চুর হো জাগেংগে৷ এই রকম কথা আছে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google