গুজরাটকে হারিয়ে আইপিএল ২০২৬ শুরু পাঞ্জাব কনোলির দুরন্ত ইনিংস

মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (IPL 2026) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংস। গুজরাট দেয় ১৬৩ রানের টার্গেট। পাঞ্জাব ইনিংসে একেরপর এক উইকেট পড়তে থাকে। শুধু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
punjab-kings-beat-gujarat-titans-ipl-2026-connolly-innings

মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (IPL 2026) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংস। গুজরাট দেয় ১৬৩ রানের টার্গেট। পাঞ্জাব ইনিংসে একেরপর এক উইকেট পড়তে থাকে। শুধু পিচ কামড়ে পড়ে থাকেন কনোলি। তারই ইনিংসে ভর করে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচটি জেতে পাঞ্জাব।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নয় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ইনিংসে গুজরাটের শুরুটা ছিল আক্রমণাত্মক। তবে উইকেটও পড়তে থাকে দ্রুত। একসময় মনে হয়েছিল ১৫০ এর গন্ডি পার করতে পারবে না গুজরাট। অবশেষে ৬ উইকেট হারিয়ে গুজরাটের ১৬২ রানে ইনিংস থামে। এদিন ওপেনার সাই সুদর্শন ১১ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন।গুজরাট অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৯ রান। যশ বাটলার ৩৩ বলে ৩৮ রান করেন। বড় শট খেলতে গিয়েই উইকেট হারান এই বিধ্বংসী ব্যাটার। তবে গ্লেন ফিলিপস মিডিল ওভারে রানের গতি বাড়ান। তিনি করেন ২৭ বলে ২৫ রান এবং ওয়াশিংটন সুন্দর দলে যোগ করেন ১৮ রান। কিন্তু ডেথ ওভারে ব্যার্থ শাহরুখ খান। তিনি করেন ৪ রান এবং রাহুল তিওয়েতিয়া দলে যোগ করেন ১১ রান।

   

অপরদিকে রান তাড়া করতে নেমে বেগ পেতে হয় পাঞ্জাবকে। ওপেনার প্রিয়ানস আর্য্য 8 বলে ৭ রান করেই আউট হন। আরেক ওপেনার প্রভসিমরন সিং ২৪ বলে ৩৭ রান করেন। তবে কুপার কনোলি ৪৪ বলে ৭২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ বলে ১৮ রান করে থামেন। নেহাল ওয়াধেরা ৬ বলে ৩, শশাঙ্ক সিং ৫ বলে ৪, মার্কো জানসেন ১০ বলে ৯ এবং জেভিয়ার বার্টলেট ৫ বলে ১১ রান করেন। শুধুমাত্র কনোলির ৭২ রানের ইনিংসের উপর ভর করেই ম্যাচটি জিতেছে পাঞ্জাব।

এদিন পাঞ্জাবের হয়ে বিজয়কুমার ৩টি, মার্কো জানসেন ১টি এবং যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। অন্যদিকে গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট প্রশিধ কৃষ্ণা, টি করে উইকেট নেন কাগিসো রাবাডা, অশোক শর্মা, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google