‘যখনই বম্বে যেতাম, বাপ্পি দা আমার যত্ন নিতেন’: প্রসেনজিৎ

এখন প্রেমিক-প্রেমিকার মুখে মুখে ঘোরে ‘চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই’। প্রসেনজিৎ-বাপ্পি লাহিড়ি জুটি টলিউডের মোস্ট সুপারহিট। সেই সঙ্গে দু’জনের সম্পর্কও এক্কেবারে দাদা-ভাইয়ের। তাই আজ খবরটা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
bapi-bumba

এখন প্রেমিক-প্রেমিকার মুখে মুখে ঘোরে ‘চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই’। প্রসেনজিৎ-বাপ্পি লাহিড়ি জুটি টলিউডের মোস্ট সুপারহিট। সেই সঙ্গে দু’জনের সম্পর্কও এক্কেবারে দাদা-ভাইয়ের। তাই আজ খবরটা পাওয়ার পরই ভেঙে পরেছেন বুম্বাদা।

কিছুতেই বিশ্বাস করতে পারছেন না বাপ্পি-দা আর এই। আবেগ মিশ্রিত গলায় তিনি বলেন, ‘ সকালবেলা এই খবর পেয়ে আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছি। আমি এখনও বিশ্বাস করতে চাইছি না বাপ্পি দা নেই। আগে যখনই বম্বে যেতাম, তখনই তিনি আমার যত্ন নিতেন। চলে যাওয়াটা বড্ড আগে হয়ে গেল। বাপ্পিদা যেখানেই থাকবেন, ভাল থাকবেন। আমরা তাঁকে মনে রাখব’।

   

প্রসেনজিৎ-বাপ্পি লাহিড়ি জুটি অদ্ভুত ভাবে কাজ করেছিল। বাংলাতে বাপ্পিদা-বুম্বাদা জুটির প্রতিটি গান হিট। ‘অমর সঙ্গী’ থেকে শুরু করে প্রসেনজিৎয়ের অনেক ছবিতে বাপ্পিদা গান গেয়েছেন। এছাড়া বুম্বা-দা অভিনীত হিন্দি ছবির সবক’টিতেই বাপ্পিদার সুর ছিল। আজ তাই ‘বাপ্পিদা’র সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগতাড়িত অভিনেতা।

প্রসেনজিৎ জানান, ‘বাপ্পিদা আমার আত্মীয় ছিলেন। তিনি যা সৃষ্টি করে গিয়েছেন, না রীতিমতো ভাণ্ডার। সঙ্গীত এবং সিনেমা জগতের ইতিহাসে দাদার অবদান অসামান্য। বাংলা-হিন্দি ছবির জগতের পাশাপাশি দেশের বাইরেও তাঁর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা যে, ভাবা যায় না। হিন্দি ছবিতে মানুষটা আর্ন্তজাতিক মানের কাজ করে গিয়েছেন।’

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google