India vs Kuwait: মিশন ভারত বধ, আড়ালে বিশেষ অনুশীলন সারল কুয়েত

ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে মরিয়া কুয়েত (India vs Kuwait)। সেই মর্মে আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হতে হবে তাদের। ম্যাচটা যে খুব ...

By Sayan Sengupta

Published:

Follow Us
India vs Kuwait

ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে মরিয়া কুয়েত (India vs Kuwait)। সেই মর্মে আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দলের মুখোমুখি হতে হবে তাদের। ম্যাচটা যে খুব একটা সহজ হবেনা সেটা ভালো মতোই জানেন কুয়েত দলের কোচ রুই বেন্টো।

আসলে নিজেদের দেশের মাটিতে ভারত ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার আন্দাজ করতে পারেন তিনি। গতবছর তাদের পরাজিত করেই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ব্লু-টাইগার্সরা। এমনকি এরপরেও তাদের পরাজিত করেছে ইগর স্টিমাচের ছেলেরা। তবে এবার বদলা নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

   

আসলে পরবর্তী রাউন্ডে নিজেদের নিশ্চিত করতে হলে জয় পেতেই হবে দুই দলকে। সেজন্য, নিজেদের সবরকম ভাবে তৈরি করেছে দুই শিবির। গত পড়শু যেমন শেষ অনুশীলন করতে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলকে অন্যদিকে, ঠিক তেমনভাবেই গতকাল শেষ অনুশীলন সেরেছে কুয়েতের ফুটবল দল। প্রাথমিকভাবে সাংবাদিকদের সামনে মূলত ফর্মাল প্রাকটিস করতে দেখা যায় প্রতিপক্ষ দলের ফুটবলারদের। পরবর্তীতে দলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষন আলোচনা পর্ব সারেন বেন্টো। তারপর সময় এগোনোর সাথে সাথে মূল অনুশীলন শুরু করে গোটা দল।

যার অধিকাংশই ছিল সংবাদ মাধ্যমের অন্তরালে। আসলে নিজেদের দলের কোনো কিছুই সহজে বুঝতে দিতে নারাজ কুয়েত দল। বিপুল সংখ্যক ভারতীয় সমর্থকদের উপস্থিতি এই ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না জেনেও নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে মরিয়া বেন্টোর ছেলেরা।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google