মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছেন সমাজকর্মী বিপ্লব চৌধুরী। নিরপেক্ষ তদন্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছেন সমাজকর্মী বিপ্লব চৌধুরী। নিরপেক্ষ তদন্ত চেয়ে আদালতে মামলা। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা হবে।

উল্লেখ্য, উত্তর প্রদেশ থেকে আসার সময় বিমান দুর্ঘটনার কবলে পরেছিলেন মুখ্যমন্ত্রী। মামলাকারী বিপ্লব চৌধুরী অভিযোগ তুলেছেন, বিগত ২০১৬ সালে একইভাবে দুর্ঘটনার কবলে পরেছিলেন তিনি। তারপর তদন্ত চেয়ে নেতাজী সুভাষ বিমানবন্দর থানায় একটি এফআইআর করা হয়। রাজ্য পুলিশ আজও তার কোনও তদন্ত করেনি। তাই সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার প্রকৃত তদন্তের জন্য আদালত হস্তক্ষেপ করুক।

   

সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে বিধানসভা ভোটের প্রচারের উদ্দেশে উত্তরপ্রদেশ পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে হাইভোল্টেজ সভা করেন। এরপর গত শুক্রবার বারাণসীতে থেকে কলকাতায় ফিরছিলেন। আকাশ তখন পরিষ্কারই ছিল। দমদম বিমানবন্দরে নামার মিনিট দশেক আগে আচমকাই ‘ডিসেন্ড’ হয় মুখ্যমন্ত্রীর বিমানে বলে অভিযোগ।

অনেক নীচে নেমে যাওয়াই নয়, বিমানের ভিতরে ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। তবে, কোনও দুর্ঘটনা ঘটেনি। দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। শেষপর্যন্ত নিরাপদে দমদম বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google