Param-Piya Reception: পরম পিয়ার ‘এক তীর দো নিশান’!

Param-Piya Reception: গত মাসেই চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তবে তাঁদের বিয়ের কথা আগে থেকে জানতেন না কেউই। বিয়ে সেরেই পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Param-Piya Reception

Param-Piya Reception: গত মাসেই চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তবে তাঁদের বিয়ের কথা আগে থেকে জানতেন না কেউই। বিয়ে সেরেই পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন খুব শীঘ্রই ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে সেলিব্রেশনের মাতবেন তিনি। অতঃপর রাখলেন তাঁর দেওয়া কথা।

ক্রিসমাসের আগের দিনেই পরমব্রতর দক্ষিণ কলকাতার বাড়িতে বসল সেলিব্রেশনের আসর। গত মাসের ২৭ তারিখ কাগজে-কলমে সই করে সেরেছিলেন বিয়ে। এবার বিয়ের মাস পূর্তির আনন্দই যেন উদযাপন করলেন রিসেপশনের পার্টির মাধ্যমে।

   

পরম-পিয়ার বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে কম কটাক্ষ হয়নি সামাজিক মাধ্যমে। বিয়ের আসরে পরমব্রত চট্টোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদেরও আমন্ত্রণ জানাননি। আমন্ত্রণপত্র পাননি রুদ্রনীল ঘোষও। তবে বিয়ের দিন দেখা না মিলেও রিসেপশনের লিস্টে ছিলেন বহু খ্যাতনামা তারকারা। এদিন হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। এছাড়াও দেখা মিলেছে ইশা সাহা, লহমা ভট্টাচার্যের মতো টলিপাড়ার এই প্রজন্মের অভিনেত্রীদেরও। পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়া চক্রবর্তী রিসেপশনের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন জিতের নায়িকা লহমা (Param-Piya Reception)।

তবে বেশ অদ্ভুতভাবেই পরমব্রত বেছে নিয়েছেন বড়দিনের আগের দিনটি। এর কারণে অনেক ভক্তই মনে করছেন একসঙ্গেই হয়ে গেল ক্রিসমাস পার্টি এবং রিসেপশন অনুষ্ঠান। অনেকের মতেই, এক ঢিলে দুই পাখি মেরেছেন তাঁরা। তবে কবে থেকে শুরু হয়েছিল প্রেমের এই কাহিনী তা জানতে চাইলে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে তাঁরা দুজন গিয়েছিলেন সুইডেন এবং ডেনমার্ক ট্রিপে। সেখানেই দুজনে নেন বিয়ের সিদ্ধান্ত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google