Petrol :সপ্তাহের প্রথম দিনেই সুখবর! একনজরে দেখে নিন পেট্রোল-ডিজেলের দাম

আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই নতুন করে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) নয়া রেট জারি হল। তবে গতকাল এবং আজকের মধ্যে বিশেষ কোনও ফারাক পাওয়া গেল ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই নতুন করে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) নয়া রেট জারি হল। তবে গতকাল এবং আজকের মধ্যে বিশেষ কোনও ফারাক পাওয়া গেল না। দেশজুড়ে মোটামুটি পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানা গিয়েছে। সারা দেশে প্রতিদিন তেলের দাম পরিবর্তন হতে থাকে।

দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামও আলাদা। কারণ পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। জেনে নিন আজ দেশের ৪ বড় শহরে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। রাজধানী দিল্লিতে, এক লিটার পেট্রোলের দাম বিক্রি হচ্ছে ৯৪.৭২ টাকায় এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা প্রতি লিটারে রয়েছে।

   

মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা প্রতি লিটারে । এবার আসা যাক কলকাতার কথায়। আজ শহর কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯০.৭৬ টাকা প্রতি লিটার। চেন্নাইতে, পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯২.৫৬ টাকা প্রতি লিটার।

আপনি এসএসএসের মাধ্যমে আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ হারগুলিও জানতে পারেন। আপনি যদি ইন্ডিয়ান অয়েলের গ্রাহক হন, তাহলে আপনাকে আরএসপি দিয়ে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠাতে হবে। আপনি যদি বিপিসিএলের গ্রাহক হন, তাহলে আরএসপি লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের নতুন দাম সম্পর্কে তথ্য পেতে পারেন। একই সময়ে, আপনি যদি এইচপিসিএলের গ্রাহক হন তবে আপনি এইচপি প্রাইস লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google