আইপিএল ২০২৬-এর ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস। এদিন টসে জিতে পাঞ্জাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ২১৯ রান করে। জবাবে ৭ বলে বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচটি পকেটে পুড়ে নেয় পাঞ্জাব কিংস। এই জয়ের পর পাঞ্জাব ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে।
হায়দ্রাবাদের ২০০-এর উপর রান তৈরিতে সবচেয়ে বড় অবদান রাখেন অভিষেক শর্মা। তাঁর ২৮ বলে ৭৪ রানের ইনিংসটি এত বড় রানের ভিত্তি গড়ে। ৮টি ছক্কা এবং ৪টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। এছাড়া ট্রাভিস হেডের অবদান ৩৮, অধিনায়ক ঈশান কিষান যোগ করেন ২৭। হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে এসেছে ৩৯ এবং অনিকেত ভার্মা ১৮ রান করে আউট হন।
উল্টোদিকে রান তাড়া করতে প্রথম থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন প্রিয়াংশ আর্য্য। আর তাঁর সঙ্গ দেন প্রভসিমরন সিং। প্রিয়াংশ করেন ২০ বলে ৫৭ এবং প্রভসিমরন করেন ২৫ বলে ৫১। অধিনায়ক শ্রেয়াসও ব্যাট হাতে নজর কাড়েন। তিনি ৩৩ বলে ৬৯ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। এছাড়া কুপার কনোলি ১২ বলে ১১, নেহাল ওয়াধেরা ১৪ বলে ১৪ এবং শশাঙ্ক সিং ৯ বলে ১৬ রান যোগ করেন।
পাঞ্জাবের বোলিং বিভাগ অন্যদিনের চেয়ে আজ তুলনামূলকভাবে একটু পিছিয়ে ছিল। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং শশাঙ্ক সিং। এরমধ্যে গুরুত্বপূর্ণ অভিষেক শর্মার উইকেটটি এসেছে শশাঙ্ক-এর থেকে। আর ১টি মাত্র উইকেট নেন জেভিয়ার বার্টলেট। বাকি যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বিশাক, মার্কো জানসেন পুরোপুরি ব্যর্থ। সেকারণেই এত বড় রান তৈরি করে অরেঞ্জ আর্মি। অন্যদিকে হায়দ্রাবাদ শিবিরের বোলিং ছিল আরও খারাপ। এদিন একা হাতে ৩টি উইকেট নেন ও ১টি মাত্র উইকেট নেন হর্ষ দুবে। বাকি সকলে ভীষণভাবে ব্যর্থ।




















