Payel Nag: হাত-পা ছাড়াই জোড়া সোনা পায়েলের, প্যারা আর্চারিতে ইতিহাস গড়ল ওড়িশা

নেই হাত, নেই পা। তবু কোনো প্রতিবন্ধকতা আটকাতে পারেনি পায়েল নাগ-কে (Payel Nag)। ওড়িশার ১৮ বছরের এই তরুণী ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে জোড়া সোনার পদক ...

By Sandipa Nandy

Published:

Follow Us
payel-nag-double-gold-world-archery-para-series-india-history

নেই হাত, নেই পা। তবু কোনো প্রতিবন্ধকতা আটকাতে পারেনি পায়েল নাগ-কে (Payel Nag)। ওড়িশার ১৮ বছরের এই তরুণী ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে জোড়া সোনার পদক জিতে ইতিহাস গড়েছে।

প্রতিযোগিতার ফাইনালে পায়েল বিশ্বের এক নম্বর প্যারা-তিরন্দাজ এবং প্যারালিম্পিক পদকজয়ী শীতল দেবী-কে ১৩৯-১৩৬ পয়েন্টে পরাজিত করেন। শুধুমাত্র ব্যক্তিগত ইভেন্টেই নয়, শীতল দেবীর সাথে জুটি বেঁধে মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে আরও একটি সোনা জিতেছেন। পায়েল বিশ্বের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক তিরন্দাজ যার চারটি হাত-পা-ই নেই। সে মুখ এবং কাঁধের বিশেষ কৌশলে তির ছোড়ে। এর আগে ২০২৫ সালে পায়েল জয়পুর ন্যাশনালসেও শীতলকে পরাজিত করেছিলেন।

   

ওড়িশার বলাঙ্গির জেলার এক দরিদ্র পরিযায়ী শ্রমিকের ঘরে জন্ম গ্রহণ করে পায়েল। ২০১৫ সালে মাত্র আট বছর বয়সে একটি নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছোট্ট পায়েল। চিকিৎসায় চারটি অঙ্গই হারায় পায়েল। এরপর তাঁর পরিবার তাঁকে এক অনাথ আশ্রমে দিয়ে আসে। সেখান থেকে তাঁকে এই প্রতিযোগিতার জগতে নিয়ে আসেন শীতল দেবীর ছোটবেলার কোচ কুলদীপ বেদওয়ান।

পায়েলের এই কৃতিত্বের জন্য আনন্দ মাহিন্দ্রা এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। এই প্রতিযোগিতায় ভারত এখনো পর্যন্ত মোট ১৬টি পদক (৭টি সোনা সহ) জিতে তালিকার শীর্ষে অবস্থান করছে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google