SSC Scam: আবারও তলব পার্থ-অর্পিতাকে! হাজিরা এড়ানোয় নতুন তারিখ দিল ইডি

কলকাতা: আবারও ইডির তলব (SSC Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাশাপাশি তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বুধবার ইডি সূত্রে খবর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Partha Chatterjee, Arpita Mukherjee,

কলকাতা: আবারও ইডির তলব (SSC Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাশাপাশি তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বুধবার ইডি সূত্রে খবর, দু’জনকে ভিন্ন ভিন্ন দিনে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল ঠিকই। কিন্তু দু’জনেই সেই হাজিরা এড়িয়েছেন।

এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ-অর্পিতা। সূত্রের খবর, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থকে বুধবারই ডাকা পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি উপস্থিত হননি। তিনি অসুস্থ বলে জানিয়েছেন। তাঁকে আবার ২০ মার্চ তলব করা হয়েছে। অন্য দিকে, অর্পিতাকে হাজিরা দিতে বলা হয়েছিল ১৭ মার্চ, মঙ্গলবার। তাঁর তরফ থেকেও সাড়া মেলেনি। অর্পিতাকে আবার বৃহস্পতিবার, ১৯ মার্চ ইডি-র অফিসে যেতে বলা হয়েছে।

   

আরও পড়ুন :ভোটার তালিকা বিতর্কে স্বস্তিতে তৃণমূল নেত্রী শশী পাঁজা

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরে দু’জনকেই গ্রেফতার করা হয়। ঘটনাক্রমে সিবিআইয়ের এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শুন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি। সম্প্রতি এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে তলব করেছে ইডি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google