ক্যানিংয়ে ‘গুলিবিদ্ধ’ তৃণমূল সমর্থক, পরপর পড়ছে বোমা

ক্যানিং কাঁপছে বোমার আওয়াজে। চলেছে গুলি। ভয়াবহ সংঘর্ষে গরম দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির মধ্যেই সংঘর্ষের পাশাপাশি আইএসএফের সাথেও সংঘর্ষ চলছে। তৃ়নমূলের ‘যুব ও মাদার’ ...

By Rana Das

Published:

Follow Us

ক্যানিং কাঁপছে বোমার আওয়াজে। চলেছে গুলি। ভয়াবহ সংঘর্ষে গরম দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির মধ্যেই সংঘর্ষের পাশাপাশি আইএসএফের সাথেও সংঘর্ষ চলছে। তৃ়নমূলের ‘যুব ও মাদার’ সংগঠনের মধ্যে তীব্র গোষ্ঠিবাজিতে বোমা পড়ছে অহরহ।

জেলার ভাঙড়ের মতো ক্যানিংও গরম। ক্যানিংয়ে মনোনয়ন জমা ঘিরে সংঘর্ষের চেহারায় উদ্বেগে রাজনৈতিক মহল। পুলিশ অসহায়। তৃ়নমূলের দাবি তাদের এক সমর্থক গুলিবিদ্ধ।

   

ক্যানিংয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে তৃণমূল ও আইএসএফ জমায়েত করেছে। সেখান থেকেই দুপক্ষের হামলা চলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়। সাময়িক জমায়েত সরলেও পরে আরও জমায়েত হয়।

দুপক্ষ পরস্পরকে হুমকি দিয়ে বলেছে অ্যাকশন হবে। এর পরেই বোমা পড়তে শুরু করে। আইএসএফের অভিযোগ, তৃণমূল নেতা শওকত মোল্লার নির্দেশে চলছে হামলা। আর তৃণমূলের দাবি, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নির্দেশে আইএসএফ হামলা চালাচ্ছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google