কয়লা থেকে চাকরি সব খান সাংসদ, ডিসেম্বরে আনছি লাড্ডু: শুভেন্দু

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বারবার দাবি, ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। এ কি হাওয়া গরম নাকি কোনও বিশেষ পদক্ষেপ তা নিয়ে তীব্র আলোচনা চলছে। এদিকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata High Court Grants Permission for Shubhendu’s Rally

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বারবার দাবি, ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। এ কি হাওয়া গরম নাকি কোনও বিশেষ পদক্ষেপ তা নিয়ে তীব্র আলোচনা চলছে। এদিকে ডিসেম্বর পড়ে গেছে। এবার শুভেন্দু লাড্ডু আনার বার্তা দিলেন।

ডায়মণ্ডহারবারে বিজেপির জনসভা থেকে এলাকার সাংসদ অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, ‘তিনি সব খান, কয়লা থেকে চাকরি। ডিসেম্বরেই লাড্ডু নিয়ে আসব, কারণটা বলা যাবে না।’

   

শনিবার পূর্ব মেদিনীপুরে গিয়ে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনেই জনসভা করেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক। আর দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারে অভিষেকের সংসদীয় এলাকায় জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর সভা ঘিরে দিনভর অশান্তি তৈরি হয়। পরপর বিক্ষোভ হতে দেখে ঘটনাস্থলে যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পল। পরে জনসভা থেকে শুভেন্দু অধিকারী ডিসেম্বরে লাড্ডু আনবেন বলে আরও বিতর্ক উস্কে দেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google